নতুন অর্থবর্ষ ২০২৬-২৭ শুরু মানেই নতুন করে আর্থিক পরিকল্পনা সাজানোর সেরা সময়। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই সময়টা আপনার আয়, ব্যয় ও বিনিয়োগকে সঠিক পথে চালিত করার সুযোগ এনে দেয়। একটি সুস্পষ্ট ফাইন্যান্সিয়াল চেকলিস্ট মেনে চললে আপনি শুধু খরচ নিয়ন্ত্রণেই রাখতে পারবেন না, বরং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে পারবেন।
2
12
বাজেট তৈরি করুন: প্রথমেই আপনার মাসিক খরচ, ইএমআই, সঞ্চয় এবং বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করুন। একটি পরিষ্কার বাজেট আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে রাখবে।
3
12
আগেভাগে ট্যাক্স সেভিং পরিকল্পনা: শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করে শুরুতেই কর সাশ্রয়ের পরিকল্পনা করুন। নতুন আয়কর আইন সম্পর্কে জেনে পিপিএফ, এনপিএল, এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ছড়িয়ে দিন।
4
12
KYC ও নমিনি আপডেট করুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, ডিম্যাট অ্যাকাউন্টে PAN, Aadhaar এবং নমিনি তথ্য সঠিক আছে কি না তা যাচাই করুন।
5
12
স্বাস্থ্য বীমা পর্যালোচনা করুন: বর্তমান চিকিৎসা খরচ দ্রুত বাড়ছে। তাই আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার যথেষ্ট কি না তা দেখে প্রয়োজন হলে আপগ্রেড করুন।
6
12
জীবন বীমার সুরক্ষা নিশ্চিত করুন: পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত লাইফ ইন্স্যুরেন্স থাকা জরুরি। প্রয়োজন হলে নতুন টার্ম পলিসি নিন।
7
12
জরুরি তহবিল গড়ে তুলুন: অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য অন্তত ৬ মাসের খরচ সমপরিমাণ টাকা আলাদা রাখুন। এতে হঠাৎ খরচে ঋণের বোঝা এড়ানো যাবে।
8
12
SIP বিনিয়োগ বাড়ান: বাজারে সাম্প্রতিক সংশোধনের ফলে এটি SIP বাড়ানোর একটি সুযোগ হতে পারে। নিয়মিত বিনিয়োগ দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে।
9
12
পোর্টফোলিও রিব্যালান্স করুন: বর্তমান পরিস্থিতি ও বাজারের ওঠানামা বিবেচনা করে আপনার বিনিয়োগ পোর্টফোলিও নতুন করে সাজান। সোনা, ইকুইটি, FD—সবকিছু ঝুঁকি অনুযায়ী ভাগ করুন।
10
12
ক্রেডিট স্কোর পরীক্ষা করুন: আপনার ক্রেডিট রিপোর্টে কোনও ভুল বা বকেয়া ঋণ আছে কি না তা খতিয়ে দেখুন। প্রয়োজনে দ্রুত সংশোধন করুন।
11
12
আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন: বাড়ি কেনা, ভ্রমণ, ঋণ কমানো—যে কোনও লক্ষ্য নির্দিষ্ট করে লিখে ফেলুন। পরিকল্পনা থাকলে সাফল্য আসবেই।
12
12
সবশেষে বলা যায়, বছরের শুরুতেই যদি আপনি সুশৃঙ্খলভাবে আর্থিক পরিকল্পনা করেন, তবে পুরো বছরটাই অনেকটা নিশ্চিন্তে কাটানো সম্ভব। সঠিক সিদ্ধান্ত, নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ—এই তিনেই লুকিয়ে আছে সফল চাবিকাঠি।