সংবাদ সংস্থা মুম্বই: অভিনেতা হিসাবে তিনি একমেবাদ্বিতীয়ম। আদতে দক্ষিণী তারকা হলেও তাঁর জনপ্রিয়তা দেশজোড়া। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা কমল হাসন। সম্প্রতি, ৭০ বছরে পা দিলেন তিনি। চার বছর বয়সে তামিল ছবিতে প্রথম অভিনয় কমলের। ‘কালাথুর কানাম্মা’ (১৯৬০)। শিশু অভিনেতা হিসেবে মন কেড়েছিল কমল হাসান। ছবির জন্য স্বীকৃতি এসেছিল খোদ রাষ্ট্রপতির কাছ থেকে। মিলেছিল সোনার মেডেল। দক্ষিণী ছবির এই সুপারস্টারকে তাঁর অনুরাগীরা ভালবেসে ডাকেন 'উলাগানয়াগান' অর্থাৎ আন্তর্জিক নায়ক। সদ্য সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে কমল হাসান আর্জি জানালেন, তাঁকে যেন শুধু তাঁর নাম ধরেই ডাকা হয়। তাঁর নামের সঙ্গে যেন কোনওরকমের বিশেষণ না জুড়ে দেওয়া হয়!
সমাজমাধ্যমে দক্ষিণী তারকা লেখেন, " আমার সমস্ত অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের কাছে একটি একান্ত অনুরোধ রাখছি। এবার থেকে আমাকে যেন স্রেফ আমার নাম ধরেই ডাকা হয়। কিংবা কমল।" তারকা আরও লেখেন,"...আমাকে যে যে বিশেষণে ভূষিত করা তা যে আমাকে ভালবাসার প্রকাশ, সে বিষয়ে আমি অবগত। আমি মাথা পেতে সবসময় মানুষের ভালবাসা গ্রহণ নিয়েছি। কিন্তু আমার মতে যেকোনও শিল্পীর তুলনায় শিল্পের ব্যাপ্তি অনেক বড়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন শিল্পী কখনওই শিল্পের থেকে বড় হতে পারে না। কাউকে সেই জায়গা দেওয়াও উচিত নয়। আমি সিনেমার একজন ছাত্র। সেটাই আমার পরিচয় থাকুক। আমার মধ্যেও নানা খুঁত রয়েছে এবং সে বিষয়ে আমি ওয়াকিবহাল। চাই সেগুলোকে সংশোধন করতে। তাই আমার একান্ত অনুরোধ সবার কাছে, এখন থেকে যেন শুধু আমাকে আমার নামটুকুই ধরে সম্বোধন করা হোক। "
உங்கள் நான்,
— Kamal Haasan (@ikamalhaasan)
கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2Tweet by @ikamalhaasan
প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পেয়েছিল কমল হাসনের জনপ্রিয় ছবি 'থেনালি'। সেই কমেডি ছবির ক্রেডিট দৃশ্যেই কমল হাসনের নামের সঙ্গে 'উলাগানয়াগান' বিশেষণটি জুড়ে দেন পরিচালক কে এস রবিকুমার। রাতারাতি কমলকে সেই নামে ডাকতে শুরু করে দেন তাঁর অনুরাগীরা। তবে তখনও একটি সাক্ষাৎকারে এই পরিচালক জানিয়েছিলেন পর্দায় নিজের নামের সঙ্গে এই বিশেষণটি জুড়তে দেখে বিশেষ খুশি হননি 'বিক্রম' ছবির নায়ক।
















