টিআরপি তালিকায় বিপুল রদবদল ঘটল এই সপ্তাহে! সেরা পাঁচ ধারাবাহিক সম্পূর্ণ ওলটপালট হয়ে গেল। বেঙ্গল টপার খেতাব হাতছাড়া 'জোয়ার ভাঁটা'র। বাংলার সেরা হল কে?
চলতি সপ্তাহে আবারও বাংলার সেরা হল 'পরিণীতা'। বর্তমানে ধারাবাহিকের গল্প পারুলের জন্ম পরিচয়কে ঘিরে জমে উঠেছে। তার প্রতিফলন দেখা যাচ্ছে টিআরপিতে। তবে কেবল 'পরিণীতা' নয়, প্রথম স্থানে যুগ্ম ভাবে রয়েছে আরও এক ধারাবাহিক, 'তারে ধরি ধরি মনে করি'। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৩। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক' ধারবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। এই দুই ধারাবাহিক পেয়েছে ৫.১ নম্বর।
এক থেকে সোজা তিন নম্বরে নেমে এসেছে 'জোয়ার ভাঁটা'। নিশার শয়তানি ধরা পড়ে বর্তমানে সে জেলে। সেখানে বসেই নতুন ছক কষছে। গল্পে চমক এলেও বেঙ্গল টপার খেতাব হাতছাড়া হয়েছে ধারাবাহিকের। 'জোয়ার ভাঁটা'র নম্বর ৫। চার নম্বরে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মী'রা। স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখার্জি অভিনীত এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৯।
পঞ্চম স্থানে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'গঙ্গা'। এই দুই ধারাবাহিক পেয়েছে ৪.৭। ষষ্ঠ স্থানে রয়েছে একসঙ্গে তিনটি ধারাবাহিক। 'গঙ্গা' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট, 'প্রতিজ্ঞা' এবং 'সংসারের সংকীর্তন'। এই তিনটি ধারাবাহিক পেয়েছে ৪.৫।
সপ্তম স্থানেও রয়েছে স্টার জলসার দু'টি ধারাবাহিক। 'ঘূর্ণি' ধারাবাহিকের শেষ ১৫ মিনিট এবং 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট। এই জোড়া ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.২। ৩.৯ নম্বর পেয়ে আট নম্বরে রয়েছে 'কনে দেখা আলো' ধারাবাহিকের এক ঘণ্টার মহাপর্ব। একই নম্বর পেয়েছে 'ও মোর দরদিয়া' এবং 'কুমকুম'।
নয় নম্বরে রয়েছে 'কমলা নিবাস'। দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৩.৮। দশম স্থানে রয়েছে 'বাবলি সুন্দরী' এবং 'লক্ষ্মী ঝাঁপি'র শেষ ১৫ মিনিট। এই দুই ধরবাহিকের প্রাপ্ত নম্বর ৩।
















