রতন সাহা ইমপার নতুন প্রেসিডেন্ট হয়েছেন৷ টলিউড ইন্ড্রাস্ট্রি নিয়ে আগামীদিনে তাঁর পরিকল্পনার কথা জানালেন। রতন সাহা বলেন, আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি৷ এই ইন্ড্রাস্ট্রির উন্নতি করতে চাই৷ উন্নয়ন আমার একার পক্ষে সম্ভব নয়৷ সরকার আমাদের সহযোগিতা করলে আমি অনেক দূর যেতে পারি৷ আমার মাথায় অনেক ভাবনা চিন্তা আছে৷ সেইমতো উন্নয়ন হলে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন হবে৷ ব্যক্তিগত ভাবে কিছু করা যায় না৷ আমি হয়তো ঝুঁকি নিয়ে কিছু বিনিয়োগ করব৷ সেখান থেকে লভ্যাংশ পাব কিন্তু মূলত সরকার আর পশ্চিমবঙ্গ সিনেমা জগতের উন্নয়ন৷ "
রতন সাহার আগে পিয়া সেনগুপ্ত ইমপার প্রেসিডেন্ট ছিলেন৷ বিগত প্রেসিডেন্টকেও সদস্য হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন রতন সাহা, কিন্তু পিয়া সেনগুপ্ত উপস্থিত হননি৷ শরীর খারাপের কথা জানিয়েছেন তিনি, যদিও রতন সাহা জানান, "আমাএ বিরুদ্ধে যারা যারা মামলা করেছিলেন আমি সকলকেই সদস্য হিসেবে আমন্ত্রব জানিয়েছিলাম৷ কিন্তু আসেননি, হয়তো অতীত ছাড়তে চাইছেন না৷ কেন ছাড়তে চাইছেন না জানি না৷ আমাদের মুখ বন্ধ করার জন্য কোর্টে গিয়েছিল৷ আমাদের না জানিয়েই কোর্টে গিয়েছিল কিন্তু কোর্ট অর্ডার দেয়নি৷ আমরা একটা কমিটি করেছি৷ আগামী ২২ তারিখ মামলার শুনানি৷ যে মামলা করা হয়েছে কোম্পানি আইন অনুযায়ী চালানো যায় না৷ ওরা পাঁচ জন আমাদের ছয় জনের নামে রেস্ট্রিকশন এনেছেন৷"
রতন সাহা বলেন, আমার একটাই দাবি স্বচ্ছ নির্বাচন হোক৷ যাঁরা সত্যিই ভোটার, তাঁরা যেন ভোট দিতে পারে৷ নির্বাচনের ফলাফল অনুযায়ী যে ক্ষমতায় আসবেন, তাঁকে আমরা মেনে নেব৷ আমি ছয় বছর লড়াই করছি এই নিয়ে৷ হার জিত থাকবেই। যে জিতবে সে পদ পাবেন৷ ওঁরা তো জিতেই এসেছেন তাহলে নির্বাচন করতে ভয় কিসের?" প্রশ্ন তুললেন রতন সাহা।
















