সংবাদসংস্থা, মুম্বই: সম্প্রতি ভিকি জৈনের মা, বিগ বস ১৭-এর ঘরে প্রবেশ করেছিলেন। সেখানে হাজির হয়ে যথারীতি তিনি পুত্রবধূ অঙ্কিতা লোখান্ডেকে কটূক্তিও করেছিলেন। এবং মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একাধিক সাক্ষাত্কারে তিনি ছেলে ভিকিকে সমর্থন করেন। সেই নিয়েই বেজায় চটেছেন অঙ্কিতার ইন্ডাস্ট্রির বন্ধু অভিনেত্রী রেশমি দেশাই। এমনকি ভিকির মায়ের ওপরও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে।
ভিকির মায়ের কটূক্তির পরিপ্রেক্ষিতে রেশমি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কড়া সুরে লেখেন, "অঙ্কিতা বিগবসের ঘরে আসতে চাইনি। ভিকিকে ভালবেসেই এই ঘরে এসেছে ও।"" সাক্ষাৎকারে অঙ্কিতার শাশুড়ি তাঁর ভরণপোষণ নিয়েও কথা বলেন। সেই প্রসঙ্গে রেশমি জানিয়েছেন, "ভিকি-অঙ্কিতা একে অপরকে ভালবেসেই বিয়ে করেছেন। এমন নয় বিয়ের আগে অঙ্কিতা রাস্তায় পড়েছিলেন। ও অন্য কেউ নয়, ওর নাম অঙ্কিতা লোখান্ডে।""
সব দাম্পত্যেই ঝগড়া অশান্তি থাকে। কিন্তু ভিকির মায়ের মত শাশুড়িদের জন্যেই সম্পর্কগুলো ভেঙে যায় অনেক সময়। বিগ বসের ঘরে কয়েকদিন কাটানোই বড় চ্যালেঞ্জ। সেখানে ৪ মাস থাকলে বোঝা যাবে ঠিক কী হাল হয়! রেশমি ভিকির মাকে বলেন, "আমি আপনাকে সম্মান করি। আগামী দিনেও সেই সম্মান থাকবে। কিন্তু এইবার আপনি ভুল করছেন।"" এই বলেই ইন্ডাস্ট্রির বন্ধুর জন্যে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছেন রেশমি। সেই নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলিং।