সংবাদসংস্থা, মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশন অভিনীত "ফাইটার" ছবির ট্রেলর। পার্টি অ্যান্থেম মুক্তি পেয়েছিল আগেই। অনুরাগীদের পাশাপাশি বলিউডের "খিলজি" রণবীর সিংয়েরও মনে ধরেছে নতুন জুটির রসায়ন। ইনস্টাগ্রামে তিনি শুভেচ্ছা জানিয়েছেন টিম "ফাইটার"কে। লিখেছেন, "ফায়ার"!
গত সোমবার, দীপিকা ট্রেলারটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে অনুরাগীদের কমেন্টবক্স। বলিপাড়ায় একথা জানেন সকলেই, অভিনেত্রীর অন্যতম অনুরাগী হলেন রণবীর। তিনি দীপিকার পোস্টে লেখেন, "অ্যাবসোলিউট ফায়ার!!!!কী ট্রেলর!!!! অত্যাশ্চর্য!!!! আমি মুগ্ধ!!!!! দলের সেরা যোদ্ধা।”অভিনেতার মতো অনেকেই খুশি হয়েছেন ছবির ট্রেলর দেখে।
"ফাইটার"– অন্যান্য ভূমিকায় রয়েছেন অনিল কাপুর এবং করণ সিং গ্রোভার। করণের স্ত্রী, অভিনেত্রী বিপাশা বসুও ছবিটিকে সমর্থন করে ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “অত্যাশ্চর্য ট্রেলার, 25 জানুয়ারির জন্য অপেক্ষা করছি। সেরা দল ফাইটার। দুগ্গা দুগ্গা।"
ছবিটির ট্রেলারে একদল ফাইটার পাইলট দেখানো হয়েছে। এতে পুলওয়ামা হামলার এবং "ভারত-অধিকৃত-পাকিস্তান"-এর উল্লেখ রয়েছে। ট্রেলারটি দর্শকদের মনে উৎসাহ তৈরি করেছে, এমনটাই মনে করছেন সমালোচকরা।
তবে, রণবীরের মন্তব্যের কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে । ছবির জন্য কত কী মেনে নিতে হয়, একথাও বলেছেন সমালোচকরা। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টবক্সে রণবীরের কাছে জানতে চেয়েছেন, "আর কত সহ্য করবেন?" কেউ কেউ আবার ভবিষ্যৎবাণী করে বলেছেন, "এই ছবি ফ্লপ হবে, রণবীর সিংয়ের নজর লেগে গিয়েছে।""