হাইজ্যাকারদের কবলে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেতা। জানা গিয়েছে বিগত কয়েক ঘণ্টা ধরে তাঁর কোনও খোঁজ মিলছে না। তাঁর বিমান রীতিমত যেন মাঝ আকাশ থেকে উধাও হয়ে গিয়েছে! স্বামীর এই বিপদের কথা শুনে দিশেহারা অবস্থা নায়কের স্ত্রীর। কে এমন বড় বিপদে পড়লেন? নীলাঙ্কুর মুখোপাধ্যায়। ভাবছেন, অভিনেতা তো সিঙ্গল। তাহলে? যা ঘটেছে সবটাই পর্দায়।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা গিয়েছে একলব্যর বিষয়ে এক দুঃসংবাদ পেল রাঙামতী। একলব্যর বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায় একটি নির্জন দ্বীপের উপর শেষবার দেখা গিয়েছে এই বিমান। তারপর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে কি হাইজ্যাকারদের কবলে পড়ল একলব্যর বিমান? নাকি দুর্ঘটনায় ক্র্যাশ হয়ে গিয়েছে?
স্বামীর বিমানের বিষয়ে এই ভয়ঙ্কর তথ্য জেনে হাড়হিম হয়ে যায় রাঙামতীর। এবার কি করবে সে? নিজে যাবে সেই দ্বীপে? নাকি অন্য উপায় অবলম্বন করবে? উত্তর আগামী পর্বে দেখা যাবে।
https://www.instagram.com/reels/DV8jMSJFJBN/
প্রসঙ্গত, সম্প্রতি এই ধারাবাহিকে দেখানো হয়েছে, কন্যা সন্তানের জন্ম দিয়েছে রাঙামতি। তারপর কেটে গিয়েছে চার চারটি বছর। সে মেয়ের নাম রেখেছে বিহু। বিহুও ছোটবেলা থেকেই মায়ের মতো সাহসী। তির নিয়ে সে-ও লক্ষ্যভেদ করে। ইতিমধ্যেই পুলিশ অফিসার রাঙা। কাজের চাপে মেয়ের জন্মদিনে বাড়ি ফেরা হয় না তার। বিহু হারিয়ে যায় গভীর জঙ্গলে। রাঙামতি নিজের মেয়ের হারিয়ে যাওয়ার খবর পায় সংবাদমাধ্যমে। মরিয়া হয়ে ওঠে সে মেয়েকে খোঁজার জন্য। এদিকে ছোট্ট বিহু জঙ্গলে গিয়ে বন্ধু পাতায় এক আদিবাসী মেয়ের সঙ্গে। তাকে তির ছুড়ে ফল পেড়ে খাওয়ায়।
'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মনীষা মণ্ডল, নীলাঙ্কুরকে দেখা যায়। 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যায়।
