'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি প্রথম থেকেই অন্য ধরনের গল্প দেখিয়ে নজর কেড়েছে দর্শকদের। এমনকী তার প্রতিফলন টিআরপিতেও দেখা যাচ্ছে। এবার গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে আসছে নতুন টুইস্ট। প্রাক্তন বরের ষড়যন্ত্রে মেয়েকে হারাবে বাণী?
সদ্যই এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'ও মোর দরদিয়া' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তানিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে বাণী এবং অনিরুদ্ধ। আর সেখানেই এসে হাজির হয় বাণীর প্রাক্তন স্বামী বিদ্যুৎ। জানায় সে তানিয়াকে নিয়ে যাবে, তার কাছে কোর্টের নির্দেশ আছে। তানিয়া ভয়ের চোটে মাকে আঁকড়ে ধরে। বাণীও মেয়েকে ছাড়তে চায় না স্বাভাবিক ভাবেই। এমন অবস্থায় মেয়েকে জোর করে ছিনিয়ে নিতে চায় বিদ্যুৎ। রুখে দাঁড়ায় অনিরুদ্ধ।
অনিরুদ্ধ জানে বিদ্যুৎ ঠিক কতটা টাকার পিশাচ। তাই সে বিদ্যুৎকে বলে তার যত টাকা লাগবে সে সব দেবে। তখন তাকে পাল্টা খোঁচা দেয় বিদ্যুৎ যে রাস্তার ধারে দোকান দিয়ে কত টাকা উপার্জন করে? অনিরুদ্ধ জানায় দরকারে সে নিজেকে বিক্রি করে হলেও টাকা দেবে। কিন্তু বিদ্যুৎ সে কথায় গলে না। বরং তানিয়াকে তুলে নিয়ে যায়। বাণী এবং অনিরুদ্ধ দু'জনেই ভেঙে পড়ে। শেষ পর্যন্ত কি মেয়েকে তারা বিদ্যুতের কবল থেকে বাঁচাতে পারবে নাকি ঘটবে কোনও অঘটন? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মেয়ে যখন হয় বিদ্যুৎ কোনও দায় দায়িত্ব পালন করে না। অনিরুদ্ধর বাড়িতে থেকে কাজ করেই মেয়েকে মানুষ করছিল বাণী। পরবর্তীতে মেয়ের জন্যই তাদের চার হাত এক হয়। এখন সেই মেয়েকেই তুলে নিয়ে গেল বিদ্যুৎ। এবার কী ঘটে সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দর্শক বেজায় খুশি এমন টানটান প্রোমো দেখে। কেউ কেউ আবার কোর্টের এই রায় মেনে নিতে পারেনি। ফলে বিরোধিতা করেছেন।
এই ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে বাণীদের যখন ফুলশয্যার আয়োজন করা হয়েছিল সম্প্রতি তাদের নতুন বাড়িতে, সেই রাতে সে অনিরুদ্ধকে বলে কেন তার সঙ্গে সে এভাবে নিজের জীবন জড়াচ্ছে? এতে ভাল হবে না, বরং ক্ষতি হবে। জবাবে নায়ক বলে, সে কেবল প্রিন্সেস আর তাকে ভাল রাখতে চায়। কিন্তু এই কথা মানতে পারে না বাণী। তার মন কু গাইতে থাকে। ভয়ে কাঁটা হয়ে থাকে সে। জানায় তার কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। যদিও অনিরুদ্ধ তাকে আশ্বাস দেয়, যে কিছু হবে না। এবার সুখ সইবে। আর ঠিক তখনই ঘটে অঘটন। নাইট ল্যাম্প ফেটে ঘরে আগুন ধরে যায়। গল্পের খলনায়করা একসঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটায়।
'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সম্প্রচারিত হয়। তবে এই বিশেষ পর্বটি আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দেখানো হবে।
