'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের গল্পে অবশেষে বসন্তের ছোঁয়া লাগতে চলেছে? কাছাকাছি আসবে এলা এবং গোরা? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এলা শিবরাত্রির দিন যে মন্দিরে গোরাকে ডেকেছিল, সেখানে এসে পৌঁছেছে সে। আর তার হাতে মৈনাকের বিরুদ্ধে প্রমাণ তুলে দেয় নায়িকা। জানায় তার কাজ শেষ। বলেই সে যখন এগোতে যাবে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আর তৎক্ষণাৎ স্ত্রীকে ধরে নেয় নায়ক। সারা দিন উপোসের কারণেই মাথা ঘুরে গিয়েছিল। স্বামীর হাতে জল খেয়ে ব্রত ভাঙে নায়িকা। শিবরাত্রির দিনই যে এলা এবং গোরা কাছাকাছি এল বলা যায়। কিন্তু কতদিনের জন্য? এলা গোরার কাছে যে প্রমাণ দিয়েছে তাতে কি আদৌ মৈনাক। যে দোষী সেটা প্রমাণিত হবে? নাকি আবার উল্টে ফেঁসে যাবে খোদ নায়িকাই? ভুল বুঝে আবার দূরে যাবে গোরা। উত্তর আগামীতে পাওয়া যাবে। 

তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই গল্পে দেখানো হয়েছে এলা মৈনাকের মুখোমুখি হয়েছে। সে জানাচ্ছে মৈনাকের আসল রূপ, তার সমস্ত ষড়যন্ত্র সবটা ফাঁস করে দেবে গোরার কাছে। আসল চেহারা সামনে আনবে। তখনই মৈনাক জানায় গোরা তখনই জানবে যখন সে গন্তব্যে পৌঁছবে। কারণ সে আগেই পরিকল্পনা ছকে রেখেছে গোরাকে হত্যা করার। শিবরাত্রির দিন এলা মন্দিরে গোরার জন্য অপেক্ষারত। এদিকে গোরা যখন গাড়ি নিয়ে বেরিয়েছে তার গাড়ির ব্রেক কাজ করে না। মৈনাক তখনই বলে ওঠে, আজ কি গোরা বাঁচবে নাকি মরবে? গোরা যে গাড়ি ব্রেক ফেল করে মারা যাবে না সেটা স্পষ্ট। কিন্তু এই ঘটনায় মৈনাক কী করে নতুন করে মাথায় চোট পেল সেটা এখনও বোঝা যায়নি। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।