২০২৪ সালে দীর্ঘদিনের প্রেমিকার গলায় মালা দিয়েছিলেন। তার মাত্র ২ বছর কাটতে না কাটতে পুনরায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা। কে তিনি? কবে বিয়ে করছেন? যা ঘটতে চলেছে সেটা ছোটপর্দায় ঘটবে। কথা হচ্ছে 'কুমকুম' ধারাবাহিকের নায়কের।
কুমকুম তার স্বামী মারা যাওয়ার পর শ্বশুর বাড়িতে থাকে। কিন্তু সেখানে সে চরম নিগ্রহের শিকার হয়। সহ্য করে অকথ্য অত্যাচার। এবার তাকে সেই বিপদের হাত থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিতে চলেছে ঈশান।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কুমকুম' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ঈশান কুমকুমের সিঁথি রাঙিয়ে দিচ্ছে। কালী মন্দিরে সিঁদুর পরিয়ে দিচ্ছে নায়িকার। তারপরই বোঝা যায়, সেটা আদতে নিছক স্বপ্ন। নায়কের মা এই স্বপ্ন দেখছে। কিন্তু সেটাই বাস্তবে ঘটবে।
কুমকুমের শ্বশুর আবারও তার গায়ে হাত তোলে। ঈশান তাকে সাহায্য করে বলে নানা কথা শোনায়, অপমান করে। তখন আবারও কর্মীকে বাঁচাতে সেখানে আসে ঈশান। মেরে সরিয়ে দেয় কুমকুমের শ্বশুরকে। এবং কুমকুমকে জিজ্ঞেস করে সে তাকে বিয়ে করবে কিনা? সে চায় তাকে আগলে রাখতে। শেষ পর্যন্ত কুমকুমের কী সিদ্ধান্ত হয়, সে ঈশানকে বিয়ে করতে রাজি হয় কিনা, সেটাই দেখার।















