এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ছোটপর্দায়। আসলে বিয়ের পর বিরাট বিপাকে ঝিনুক। সম্রাটের অদ্ভুত আচরণে ভয়ে কাঁটা সে। সম্প্রতি, জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ঝিনুক বিয়ের পর সম্রাটের বাড়িতে এসেছে। ফুলশয্যার রাতে সম্রাটের কাছাকাছি আসতেই ঝিনুক খেয়াল করে তার পায়ের কাছে কিছু রয়েছে। লক্ষ্য করে, একটা আরশোলা।
ঝিনুক ভয় পেয়ে চমকে ওঠে। আর এই দেখেই চটে লাল সম্রাট। সে রেগে গিয়ে নিজের মনেই বলে, আমার স্ত্রীকে ভয় দেখানো? এটা পাপ। তারপরেই আরশোলাকে চরম শাস্তি দেবে বলে সম্রাট দুধের সঙ্গে আরশোলাটা মিশিয়ে খেয়ে ফেলে! এটা দেখে ভয় পেয়ে যায় ঝিনুক। বরের এই কাণ্ড দেখে বমি পায় তার। এই প্রোমো দেখে অবাক হয়েছেন দর্শকও। সোশ্যাল মিডিয়ায় এখন হইচই পড়ে গিয়েছে সম্রাটের এই ভয়ঙ্কর কাণ্ডে। এই দেখে অনেকেই অনুমান করছেন যে, এই চরিত্রটি মোটেই স্বাভাবিক নয়। সম্রাটের মানসিক স্থিতি ঠিক নেই বলেও মনে করছেন অনেকে। তবে সেই সঙ্গে ধারাবাহিকের এই পর্বটি দেখার জন্য আগ্রহ আরও বেড়েছে অনুরাগী মহলের।
প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে থাকে এই মেগা। কিছুদিন আগেই গল্পে দেখানো হয়েছিল, রাগে-কষ্টে সব জিনিসপত্র ভাঙচুর করছে আদিত্য। আসলে বিয়েবাড়িতে গিয়ে মিঠির মুখে মা ডাক শুনে আদিত্য ভাবে পল্লবীর বিয়ে হয়ে গিয়েছে আর তার মেয়ে রয়েছে। তখন আদিত্যর বউদি এসে তাকে সব সত্যি জানিয়ে দেয়। জানায়, পল্লবীর বিয়ে হয়নি। বিয়ের রাতে তার বর মারা যায় অ্যাক্সিডেন্টে। আর মিঠি হল পল্লবীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার আগের পক্ষের মেয়ে।
এই কথা শুনে অবাক হয়ে যায় আদিত্য। পল্লবীর হবু স্বামীর সঙ্গে যে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কি বুঝতে পারবে আদিত্য? নাকি আবার সবটা গুলিয়ে যাবে? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।
















