কথাটা আগেই জানা গিয়েছিল, 'দাদাগিরি' -তে যেমন আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে না, তেমনই 'দিদি নম্বর ১' ছেড়ে দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় সঞ্চালিকা হয়ে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রোমো। 

'দিদি নম্বর ১' বাংলার অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে চলে আসা রিয়্যালিটি শো বলা যায়। মাঝে এক আধবার দেবশ্রী রায় বা অন্যান্য অভিনেত্রী সঞ্চালনার দায়িত্ব নিলেও, 'দিদি নম্বর ১' এবং রচনা বন্দ্যোপাধ্যায় সমার্থক হয়ে উঠেছিল ক্রমশ। এবার তাতে বদল আসছে। নতুন দায়িত্ব নিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। 

এতদিন 'দিদি নম্বর ১' মূলত বিকেলে সম্প্রচারিত হতো, কেবল রবিবার রাতে। এখন সেই সময়ও বদলে যাচ্ছে। একই সঙ্গে বাংলার এই রিয়্যালিটি শোয়ে কখনও ৫ জন বা কখনও ৪ জন প্রতিযোগী নিয়ে খেলা হয়েছে। এবার সেখানে এক একটি পর্বে থাকবেন ১০ জন। ফলে বোঝাই যাচ্ছে খেলার নিয়মেও বিস্তর বদল আসতে চলেছে। 

'দিদি নম্বর ১' এবার থেকে বিকেলের বদলে রাত ১০.১৫ নাগাদ সম্প্রচারিত হবে। আগামী ২৯ জুন থেকে শুরু হবে নতুন সিজন। ২৮ জুন শেষ হচ্ছে 'দিদি নম্বর ১' সিজন ৯। তবে এবার থেকে এই রিয়্যালিটি শো আর শনি এবং রবিবার করে দেখা যাবে না। সপ্তাহে মাত্র ৫ দিন সম্প্রচারিত হবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)