নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার বাংলা মিডিয়ামধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করার পর ছিল প্রায় এক বছরের বিরতি। নতুন ধারাবাহিকে মুখ্যচরিত্রে ফিরলেন অভিনেত্রী পায়েল দত্ত। আকাশ আট চ্যানেলের নতুন ধারাবাহিকে রঞ্জনা চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। সমরেশ মজুমদারের হীরে বসানো সোনার ফুলঅবলম্বনে শুরু হল এই  ধারাবাহিকের শুটিংতিনজন মহিলার উত্তরণের গল্প বলবে এই ধারাবাহিক

 

বাংলা মিডিয়ামধারাবাহিকে কাকিমার চরিত্রে দেখা গিয়েছিল পায়েল দত্তকেতবে এরপর থেকে শুধু এই ধরনের চরিত্রের প্রস্তাব আসতে শুরু করে অভিনেত্রীর কাছেসেই কারণেই ছোটপর্দা থেকে কিছুদিনের বিরতি নেন পায়েল। শেষমেশ নতুন ধারাবাহিকে মুখ্যচরিত্রে ফিরলেন তিনি। সমরেশ মজুমদারের হীরে বসানো সোনার ফুলঅবলম্বনে চিত্রনাট্য লেখা হয়েছে এই নতুন ধারাবাহিকের। শুটিং শুরু হলেও এখনও ধারাবাহিকের নাম ঠিক হয়নি। এই ধারাবাহিক আদতে এক নারীর আত্মনির্ভর হওয়ার গল্প বলে। রঞ্জনা নামের এক গৃহবধূকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ধারাবাহিকের গল্প। পায়েল জানালেন, “উপন্যাসটা পড়েই আমি রাজি হয়ে গিয়েছিলামযদিও শুধু আমাকে কেন্দ্র করে এই ধারাবাহিক নয়। আরও দু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে- রঞ্জনার শাশুড়ি এবং ননদ। ননদ বৌদির দারু একটা সম্পর্ক দেখানো হবে এই ধারাবাহিকে। একজন সাধারণ গৃহবধূ কীভাবে জীবনের নতুন পথ খুঁজে পায়, নতুন করে বাঁচতে শেখে, তা নিয়েই এই গল্প।

 

 

 

একই ধরনের চরিত্রের প্রস্তাব পরপর আসতে থাকায় বিরতি নিয়েছিলাম। কয়েক মাস অপেক্ষা করেছিলাম অন্য ধরনের চরিত্রের জন্য। অবশেষে নিজের পছন্দমত একটা চরিত্র পেয়েছি। এই ধারাবাহিকের নির্মাতাদের কাছে আমি কৃতজ্ঞবহুদিন পর মনের মতো একটা চরিত্র দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারব বলেই বিশ্বাস। আশা করি দর্শকদের নিশ্চয়ই ভাল লাগবে।

 

ইতিমধ্যেই জোরকদমে শুটিং শুরু হয়ে গিয়েছে এই নতুন ধারাবাহিকের শুটিংচলতি মাস থেকেই ছোটপর্দায় সম্প্রচার শুরু হয়ে যাবে এই ধারাবাহিকের।