সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
৫ জুলাই নয়, আগেই গৌরীর সঙ্গে বিয়ে সেরেছেন আমির!
বলিউডের অন্দরে জোর জল্পনা আগামী মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন আমির খান। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলেই খবর। এবার জল্পনা উসকে গেল, অভিনেতা ৫ জুলাই নয়, আগেই বিয়ে সেরে ফেলেছেন? আর এই জল্পনা উসকেছে খোদ মিস্টার পারফেকশনিস্টের কথায়। কী বলেছেন আমির খান? তিনি গত বছর তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনার পরই বলেছিলেন, 'আমি আর গৌরী একে অন্যকে নিয়ে সিরিয়াস। আমরা একে অন্যের প্রতি কমিটেড। আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমনটা জিনিস, মানে আমি মনে মনে ওর সঙ্গে বিবাহিত। পরে আমরা এটা আনুষ্ঠানিক ভাবে করি অর্চনা করি সেটা পরের ব্যাপার। আমরা পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেব।' বলাই বাহুল্য, বছর ঘুরতে না ঘুরতে সেই সিদ্ধান্ত নিলেন তাঁরা।
'ডন ৩' বিতর্কে রণবীরের পাশে রণবীর!
'ডন ৩' ছেড়ে দেওয়ার পর রণবীর সিংকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। এমনকী তাঁকে সাময়িক ভাবে মুম্বইয়ের ফেডারেশন ব্যান পর্যন্ত করে দেয়। যদিও সম্প্রতি সেই ব্যান তুলে নেওয়া হয়েছে। এবার এই গোটা বিষয়ে রণবীর সিংয়ের পাশে দাঁড়ালেন রণবীর শোরে। একজন অভিনেতা টাকা নেওয়ার পরও প্রজেক্ট ছেড়ে দেওয়ায় এত বিতর্ক, কিন্তু যখন অভিনেতাদের একই ভাবে প্রজেক্ট থেকে প্রযোজকরা বাদ দেন তখন কেন সেটা নিয়ে কথা হয় না, প্রশ্ন তুললেন রণবীর শোরে। তিনি সমাজমাধ্যমে লেখেন, ' আপনারা বিশ্বাস করবেন না প্রযোজকরা কত সময় প্রজেক্ট পিছিয়ে দেন বা বাতিল করে দেন তাও অভিনেতাদের কোনও রকম টাকা না দিয়েই।'
শাহরুখের বাড়িতে শুট করেছিলেন অনুপম!
শাহরুখ খানের বাড়ি মন্নত বর্তমানে মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। কিন্তু জানেন কি এই বাড়ি কিং খান কেনার আগে এখানে শুটিং হতো? ৮০-৯০ এর দশকে একাধিক ছবির শুটিং হয়েছে এখানে। এমনকী অনুপম খেরও এই বাড়িতে শুটিং করেছিলেন বলেই সম্প্রতি জানালেন। ইন্দ্র কুমারের 'দিল' ছবির শুটিং করেছিলেন এখানে বর্ষীয়ান অভিনেতা। ৯০ এর দশকের শেষ দিকে বাড়িটি কেনেন শাহরুখ খান।
















