মিল্টন সেন: থানায় হাজির না হয়ে ই-মেল পাঠালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পুলিশ সূত্রে খবর, ফের নোটিশ পাঠানো হবে। বুধবার থানায় হাজিরা হননি আরামবাগের প্রাক্তন সাংসদ। হাজিরা না দেওয়ার কারণ ই-মেল করে জানালেন তৃণমূলের অপরূপা পোদ্দার। নিজের মেল আইডি থেকে ই-মেল করেছেন। পাশাপাশি শ্রীরামপুর থানায় পাঠিয়েছে তাঁর আইনজীবীর চিঠি। দু'টি ক্ষেত্রেই থানায় তিনি না যাওয়ার প্রসঙ্গে একাধিক কারণ দর্শেছেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর থানার তরফে বুধবার বেলা ১২টা নাগাদ থানায় এসে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল অপরূপা পোদ্দারকে। কিন্তু তিনি আসেননি। পরে নিজের মেল আইডি থেকে ই-মেল করে হাজিরা না দেওয়ার কারণ জানিয়েছেন তিনি। পাশাপাশি আইনজীবীর পাঠানো চিঠিতেও তাঁর না আসার একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। 

ই-মেল ও আইনজীবীর চিঠি খতিয়ে দেখা হচ্ছে। এরপর আবারও অপরূপা পোদ্দারকে নোটিশ পাঠানো হবে। আইন অনুযায়ী যা যা পদক্ষেপ করা প্রয়োজন, তা করবে পুলিশ।

গত মঙ্গলবার এনআইএ-র হাতে গ্রেপ্তার হন অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এনআইএ যখন তাঁকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছিল, তখন পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান অপরূপা। উপস্থিত মানুষের সামনে পুলিশের উদ্দেশ্যে তাঁকে উচ্চস্বরে নানান উসকানিমূলক মন্তব্য করতে শোনা যায়। এরপরই  শ্রীরামপুর থানায় প্রাক্তন সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। 

বুধবার বেলা ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু থানায় না এসে ইমেইল ও আইনজীবীর চিঠি পাঠান তিনি। এই প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, প্রাক্তন সাংসদ একটি মেল পাঠিয়েছেন। সেখানে তিনি সময় চেয়েছেন। কতদিন সময় চাওয়া হয়েছে সেরকম কিছু উল্লেখ নেই। বুধবার তিনি ব্যাঙ্কশাল কোর্টে গিয়েছিলেন অপরূপা। সেই কারণেই থানায় তিনি যেতে পারেননি।