আজকাল ওয়েবডেস্ক: ভোটের বাদ্যি বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ মার্চ থেকে রাজ্যে আধাসেনা মোতায়েন করা হবে। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। ১ মার্চে ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে ১০ মার্চের মধ্যে।

ভোটের বাদ্যি বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। কিন্তু তার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি চিঠিতে জানিয়েছে, ১ মার্চ থেকে রাজ্যে আধাসেনা মোতায়েন করা হবে। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। ১ মার্চে ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে রাজ্যে। বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে ১০ মার্চের মধ্যে।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ রাজ্যে ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে। প্রথম দফায় ১১০ কোম্পানি সিআরপিএফ, ৫৫ কোম্পানি বিএসএফ, সিআইএসএফ ২১ কোম্পানি, আইটিবিপি ২৭ কোম্পানি ও এসএসবি ২৭ কোম্পানি আসবে। ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে। দ্বিতীয় দফায় ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি টিআইবিপি, ১৯ কোম্পানি এসএসবি রাজ্যে মোতায়েন করা হবে। 

মন্ত্রক জানিয়েছে, বাহিনীর জওয়ানরা এলাকায় টহল, স্পর্শকাতর বুথগুলিতে টহল দেওয়া, ভোটারদের মনোবল দেওয়া এবং ইভিএম পাহারা দেওয়র মতো কাজ করবেন। প্রতিটি কোম্পানিতে মোট ৯টি সেকশন থাকবে। এর মধ্যে ৮টি সেকশন ভোটকেন্দ্র ও অন্যান্য দায়িত্বে মোতায়েন থাকবে এবং ১টি সেকশন কুইক রিঅ্যাকশন টিম (QRT) ও তদারকি দায়িত্বে থাকবে। প্রতিটি কোম্পানিতে ন্যূনতম ৭২ জন কর্মী থাকতে হবে। রাজ্য সরকারকে বাহিনীর পরিবহন, লজিস্টিক সহায়তা ও থাকার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। তাঁকে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর সমন্বয় সাধক হিসাবে নিয়োগ করা। 

পশ্চিমবঙ্গে ২০১১ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বৃদ্ধি করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল সাত দফায়।