আজকাল ওয়েবডেস্ক: নয়া সরকার। নয়া মুখ্যমন্ত্রী। নয়া সরকারে বিধাসভার স্পিকার হবেন কে? বহুদিন ধরতেই তা নিয়ে জল্পনা ছিল। প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায় শপথ নিতেই, জল্পনা বাড়ে। 

 

বৃহস্পতিবার জানা গেল, বিধানসভার স্পিকার হতে চলেছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন বোস। সূত্রের খবর, গেরুয়া শিবির স্পিকার পদে মনোনীত করেছেন রথীনকেই। আগামিকাল রয়েছে ভোটাভুটি। তবে ২০৭ বিজেপি বিধায়কের বিধানসভায়, রথীনই স্পিকার হচ্ছেন। সূত্রের খবর  তেমনটাই। 

 

এই প্রসঙ্গে রথীন বোস জানান, 'দল যে দায়িত্ব দিয়েছে, একশ শতাংশ দিয়ে সেই দায়িত্ব পালন করব। বিধানসভায় আমার সিনিয়ররা রয়েছেন, তাঁরা যেভাবে বলবেন, শুনব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ চলবে আমাদের। আমাদের এখানে ব্যক্তি নয়, দেশ বড়, দল বড়।'