আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিসে 'অন্নপূর্ণা যোজনা'য় নাম নথিভুক্ত করতে প্রচুর ভিড় হচ্ছে। সেই কারণে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সোমবার নিজে তদারকি করতে আসলেন বারাসাত পোস্ট অফিসে। জানা গিয়েছে, মূল সমস্যা হল আধার নম্বরের সঙ্গে অনেকের ফোন নাম্বার লিঙ্ক করা নেই। সে কারণে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাকাউন যোগ করা যাচ্ছে না। ফলে ফোন নম্বর 'লিঙ্ক' করার জন্য বড়সড় লাইন পরছে পোস্ট অফিসে।
এর পাশাপাশি নাগরিকত্বের জন্য আবেদনকারীরাও পোস্ট অফিসে যোগাযোগ করছেন। অভিযোগ, এঁদের মধ্যে অনেকেই প্রয়োজনীয় নথির জন্য পোষ্ট অফিসে এসে নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
গোটা বিষয়টি খতিয়ে দেখতে এদিন বারাসত পোস্ট অফিসে আসেন খাদ্যমন্ত্রী। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। তাঁরা মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাঁদের ক্ষোভ উগড়ে দেন। যা সামাল দেন মন্ত্রী।
অশোক কীর্তনীয়া জানিয়েছেন, আগামী ৩০ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার সমস্ত কাজ শেষ করতে হবে। যাতে ১ জুন থেকে সকালে টাকা পেতে পারেন। এই কাজের জন্য দরকারে আরও কাউন্টার খুলতে হবে বলে মন্ত্রী জানান।পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-আধার লিঙ্ক করাতে গিয়ে মানুষের হয়রানি যেন না হয় সে বিষয়েও পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্টকে স্পষ্ট ভাষায় এদিন বলেছেন মন্ত্রী অশোক কীর্তনিয়া।















