বিউ সরকার: দুদিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টার থেকে আমূলের শিলান্যাস করার পর ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর সল্টলেকের সেচ দপ্তরের বাংলোতে মুখ্যমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে সূত্রের খবর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সংসদ সুকান্ত মজুমদার, সুনীল বানশাল রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সহ সাধারণ সম্পাদকেরা।  

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির একটাই লক্ষ্য, সংগঠন আরও মজবুত করতে হবে। এ নিয়ে এর আগে কর্মীদের উদ্দেশ্যে একাধিকবার বার্তা দেওয়া হয়েছে। একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে রাজ্য বিজেপি পক্ষ থেকে। 

আগেও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে একাধিক নির্দেশ মিলেছে। সেই নিয়েই আলোচনা হতে পারে এ দিনের বৈঠকে। এছাড়াও আগামী দিনে দল কোন পথে চলবে কীভাবে চলবে, একইসঙ্গে ১৫ ই আগস্ট এর কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে সূত্রের খবর।