আজকাল ওয়েবডেস্ক: রাউন্ড অফ ৩২ এর শুরুতেই জোড়া অঘটন। ছিটকে যায় জার্মানি এবং নেদারল্যান্ডস। দুই দলেরই পেনাল্টিতে হার। মরক্কোর যাচ্ছে টাইব্রেকারে হেরে ডাচরা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর, নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানকে দায়ী করলেন ইব্রাহিমোভিচ। দাবি করেন, তাঁর কোচিংয়ে ডাচ দল নিজেদের পরিচয় ভুলে গিয়েছে। যাতে প্রচণ্ড ক্ষুব্ধ তিনি। নব্বই মিনিটে ম্যাচ ১-১ গোলে শেষ হওয়ার পর, টাইব্রেকারে ৩-২ গোলে জেতে মরক্কো। বিশ্বকাপ থেকে ডাচরা ছিটকে যাওয়ার পর, সরাসরি কোম্যানকে দায়ী করেন প্রাক্তন তারকা। ইব্রাহিমোভিচ বলেন, 'আমার মনে হয়, এই হার কোম্যানের ভুলে। কারণ এই ডাচ দলকে আমি চিনতে পারিনি। ডাচরা নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছে। তাতেই আমি ক্ষুব্ধ। নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছিল নেদারল্যান্ডস। তার খেসারত দিতে হল। সবটাই কো জন্য।'
এবার বিশ্বকাপের অন্যতম ফেভারিটদের মধ্যে নাম ছিল নেদারল্যান্ডসেরও। নকআউটের প্রাথমিক পর্ব থেকে বিদায় নেবে ডাচরা, ভাবা যায়নি। নেদারল্যান্ডস-মরক্কো ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলই তেমন সুযোগ পায়নি। ম্যাচের ৭২ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে দেন কোডি গাকপো। শেষ ষোলোয় যাওয়া প্রায় নিশ্চিত ছিল নেদারল্যান্ডসের। কিন্তু ৯১ মিনিটে সমতা ফেরান ইস্সা ডিওপ। এরপর ম্যাচের রাশ মরক্কোর দিকে কিছুটা ঝুঁকে পড়ে। কিন্তু পরের ৩০ মিনিট কোনও দলই উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। রক্ষণ সংগঠিত করে খেলায়, কোনও দলেরই গোলমুখ খোলেনি। টাইব্রেকারে দুই দলই দুটো করে পেনাল্টি মিস করে। গোলের নিচে আবার নিজের দক্ষতার পরিচয় দেন ইয়াসিন বোনু। সামারভিলের শট রুখে মরক্কোতে ম্যাচে ফেরান। শেষ শটে দলের পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেন ইসমাইল সাইবেরি। লেখেন আরও একটি ইতিহাস। পরের রাউন্ডে কানাডার মুখোমুখি মরক্কো।














