আজকাল ওয়েবডেস্ক: স্পেন না আর্জেন্টিনা? লিওনেল মেসি না লামিনে ইয়ামাল? ফেভারিট বেছে নিলেন রোনাল্ডো নাজারিও। ব্রাজিলীয় তারকা মনে করেন, আর্জেন্টিনাকে হারিয়ে দেবে স্পেন। দাবি, চলতি বিশ্বকাপের প্রায় সব ম্যাচে আধিপত্য বিস্তার করেছে স্পেন। সেটাই মেসিদের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারে। ১৯৬২ সালে পরপর বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আর কোনও দল সেই নজির গড়তে পারেনি। এবার সেই হাতছানি রয়েছে মেসিদের সামনে। কিন্তু ব্রাজিলের প্রাক্তন তারকা মনে করেন, স্পেনের বাধা পেরোনো সহজ হবে না। বিশ্বকাপের সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে স্পেন। রোনাল্ডো বলেন, 'আমার মনে হয় স্পেন জিতবে। সহজভাবেই জিতবে।' 

রোনাল্ডো জানান, বিশ্বকাপের শুরু থেকেই তাঁর দুই পছন্দের দল ছিল স্পেন এবং ফ্রান্স। তাঁদেরই ফেভারিট মানতেন। ফ্রান্স বিদায় নেওয়ায় হতাশ হন। রোনাল্ডো বলেন, 'আমার জন্য সবসময়ই ফ্রান্স এবং স্পেন ফেভারিট ছিল। আমার মনে হয়, যদি স্পেন এক বা দুই গোলে এগিয়ে যায়, তাহলে ম্যাচে ফেরার সম্ভাবনা থাকবে না আর্জেন্টিনার। কারণ সবসময় স্পেনের পায়ে বল থাকবে।' ফ্রান্সকে ফেভারিট ধরলেও, স্পেনের কাছে ০-২ গোলে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে। যদিও সেদিনের অধরা রেকর্ড তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে পূরণ করেন কিলিয়ান এমবাপে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে ২০২৬ বিশ্বকাপে ১০টি গোল করে ফেলেন। বিশ্বকাপের এক সংস্করণে সর্বোচ্চ গোল। এর আগে দুই অক্ষরের গোলে কেউ পৌঁছতে পারেনি। এছাড়াও ২২ গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় একনম্বরে ফরাসি তারকা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে করেছিলেন ৪ গোল। ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জেতেন। এবার ১০ গোলে সেদিকেই এগোচ্ছেন। যদিও এমবাপেকে ছোঁয়ার বা ছাপিয়ে যাওয়ার সুযোগ এখনও রয়েছে মেসির সামনে। গোল্ডেন বুটের লড়াইয়ে দুই গোলে পিছিয়ে আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর গোলের সংখ্যা ৮। কিন্তু অ্যাসিস্ট এমবাপের থেকে বেশি। অর্থাৎ, ফাইনালে জোড়া গোল করলেই সোনার বুটের মালিক হতে পারেন মেসি।