আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দেশে ফিরে গিয়েছে। কিন্তু বিতর্ক এখনও থামেনি। ফিফার আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করার অভিযোগ নতুন নয়। সেটা আরও উস্কে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী এমন করলেন পর্তুগিজ তারকা? তাও আবার বিশ্বকাপের পরে? আর্জেন্টিনাকে নিয়ে একটি পোস্টে আচমকা লাইক দেন রোনাল্ডো। স্পেনের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ইনস্টাগ্রামে 'এসপেজোপাবলিকো' নামের একটি ভিডিওতে লাইক করেন রোনাল্ডো। সেই ভিডিওতে রেফারি, ভার, ফিফার মেসিদের সমর্থন করা নিয়ে আলোচনা করা হয়।'
ইনস্টাগ্রামের সেই ভিডিওতে, স্প্যানিশ সাংবাদিক পিলার রদ্রিগেজ লোসানটোস একটি ক্লিপ পোস্ট করেছে। সেখানে এমন কয়েকটি ঘটনার উল্লেখ আছে, যেখানে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গিয়েছে। এমনকী লোসানটোস লেখেন, 'অন্তত পাঁচ ম্যাচ আগে আর্জেন্টিনার বিদায় নেওয়া উচিত ছিল। ফিফার সাহায্যে ওরা এখনও টুর্নামেন্টে আছে। আমি আর্জেন্টিনাকে নিয়ে একটুও ভয় পাচ্ছি না। বরং, আমি ইনফ্যান্টিনোকে নিয়ে ভয় পাই। আমার মনে হয় না আমরা আর্জেন্টিনার বিরুদ্ধে খেলব। আমরা পুরো ফিফার বিরুদ্ধে খেলব। যারা বিশ্বকাপ মেসির হাতে তুলে দিতে চায়।' ফ্যানদের দাবি, এই পোস্ট লাইক করেন রোনাল্ডো। অর্থাৎ, তিনিও মনে করেন, আর্জেন্টিনাকে পক্ষপাতিত্ব করা হয়েছে। কিন্তু ফ্যাক্ট চেক করার সময়, রোনাল্ডোর অ্যাকাউন্ট থেকে কোনও লাইক চোখে পড়েনি।
















