আজকাল ওয়েবডেস্ক:‌ মর্মান্তিক। সত্যিই মর্মান্তিক। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি।


গোটা বাংলা কাঁদছে। দেশের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও তাঁর ব্যতিক্রম নন। তিনি তো বলেই দলেন, ‘‌ওঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। কেন যে এটা করতে গেল জানি না। জলে যে কেন নামতে গেল। এই যে স্কুবা বা কি সব হয়েছে এগুলো সত্যিই খুব অদ্ভুত। ‌সত্যিই আমার খারাপ লাগছে। কেন এরকম হল বুঝতেই পারছি না।’‌


এদিকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে একের পর এক প্রশ্ন সামনে আসছে। তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে কীভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি, সেই নিয়ে উঠেছে তদন্তের দাবি। এবার সামনে এল ময়নাতদন্তের রিপোর্ট। 


ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তালসারি মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছে, শুটিংয়ের জন্য নেওয়া হয়নি কোনও পুলিশি অনুমতি, এমনকী থানাকেও জানানো হয়নি! সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার অভিনেতার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।‌