আজকাল ওয়েবডেস্ক: মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্টে মানব সুথারের ম্যাজিকে মাত্র আড়াই দিনেই শেষ টেস্ট। রবিচন্দ্রন অশ্বিনের কথা মনে করিয়ে দেন। ২০১১ সালে টেস্ট অভিষেকে এমন কীর্তি ঘটান তারকা স্পিনার। রাজস্থানের ২৩ বছরের বাঁ হাতি স্পিনার বড় মঞ্চে নিজের প্রথম টেস্টেই বাজিমাত করেন। ছয় উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখান। শনিবার টেস্ট টুপি পান। বল হাতে নিয়েই প্রথম ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৫৬৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ১৫২ তে অলআউট হয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংস শেষ হয় ১১২ রানে। গত ৩৮ বছরে টেস্ট অভিষেকে রেকর্ড মানবের। সেরা বোলিং গড়। এর আগে টেস্ট অভিষেকে এই রেকর্ড ছিল নরেন্দ্র হিরওয়ানির। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬১ রানে ৮ উইকেট নেন। ম্যাচে মোট ১৬ উইকেট। 

টেস্ট অভিষেকে ছয় উইকেট নিয়ে বিশেষ ক্লাবে প্রবেশ করলেন সুথার। এর আগে এই তালিকায় ছিলেন নরেন্দ্র হিরওয়ানি, রবিচন্দ্রন অশ্বিন, দিলীপ দোশী এবং সৈয়দ আবিদ আলি। টেস্ট অভিষেকে দশম ভারতীয় হিসেবে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। স্পিনারদের মধ্যে পঞ্চম। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট নেন। তরুণ ক্রিকেটারকে অভিনন্দন জানান তারকা স্পিনার। জানান, অনেকদূর যাবেন সুথার। সোশ্যাল মিডিয়ায় অশ্বিন লেখেন, 'মানব সুথার। উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।' 

আরও একটি কারণে মানবের এই পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। এই শতাব্দীতে অমিত মিশ্রর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭১ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সেরা। ২০১৯ সালে লখনউয়ে ৭৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন রাহকিম কর্নওয়াল। স্বপ্নের অভিষেকে তারকা স্পিনারদের তালিকার নাম নথিভুক্ত করার পাশাপাশি ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখালেন রাজস্থানি স্পিনার।