আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে বিশ্বকাপ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিশ্বমঞ্চে দ্রুততম গোল। শনিবার কাক ভরে করা রেকর্ড ভাঙল সকলেই। বিশ্বকাপে দ্রুততম গোল করে ইতিহাস সৃষ্টি করলেন প্যারাগুয়ের ম্যাটিয়াস গালারজা। শনিবার গ্রুপ ডির ম্যাচে তুরস্কের বিরুদ্ধে এই নজির গড়েন। মাত্র ৬৫ সেকেন্ডে এগিয়ে যায় প্যারাগুয়ে। দূরপাল্লার শট থেকে গোল করেন গালারজা। এদিনই মাত্র কয়েক ঘণ্টা আগে মরক্কোর ইসমাইল সাইবারি বিশ্বকাপের মঞ্চে দ্রুততম গোল করার রেকর্ড করেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭২ সেকেন্ডে গোল করে। কিন্তু এই নজির বেশিক্ষণ স্থায়ী হয়নি। মরণ বাঁচন ম্যাচে শুরুতেই গোল করে মরক্কোকে এগিয়ে দেন গালারজা। 

এবারের বিশ্বকাপে বিতর্কের শেষ নেই। আরও একটি নতুন নিয়মের প্রয়োগ হল। মুখ ঢেকে কথা বলায় লালকার্ড দেখলেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। কিন্তু দশজনের প্যারাগুয়ের বিরুদ্ধেও জিততে পারল না তুরস্ক। হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচে ০-২ গোলে হারায় প্যারাগুয়ের বিরুদ্ধে জিততেই হত। তুরস্ক দলে বড় ক্লাবে খেলা একাধিক তারকা সত্ত্বেও জিততে পারেনি। ৬৫ সেকেন্ডেই পিছিয়ে পড়ে। কিন্তু প্রথমার্ধের শেষে বিপত্তি।

বিপক্ষের একজন প্লেয়ারের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আলমিরন। হঠাৎই মুখ ঢেকে তাঁর উদ্দেশে কিছু বলেন। সঙ্গে সঙ্গে লালকার্ড দেখানো হয় তাঁকে। এবারের বিশ্বকাপে নতুন নিয়ম এনেছে ফিফা। মুখ ঢেকে কোনও ফুটবলার কথা বললেই লালকার্ড দেখানো হবে। বাকি ৪৫ মিনিট দশজনে খেলে প্যারাগুয়ে। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি তুরস্ক। লাগাতার আক্রমণ করলেও গোল মুখ খুলতে পারেনি। শেষ বাঁশি বাজার পর হতাশায় ডুবে যায় তুরস্কের প্লেয়াররা। দুই ম্যাচ হেরে শূন্য পয়েন্টে তুরস্ক। গ্রুপের শেষ ম্যাচ জিতলেও, পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা নেই।