আজকাল ওয়েবডেস্ক: নোরা ফতেহির রহস্যময় প্রেমিক কি আশরাফ হাকিমি? এই প্রশ্নে তোলপাড় নেটমাধ্যম। ক্রীড়াজগতের সঙ্গে বিনোদন জগতের প্রেম, ভালবাসা নতুন নয়। অতীতে অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়ান একাধিক ফুটবলার এবং ক্রিকেটার। আন্তর্জাতিক মঞ্চে এমন সম্পর্ক আকছার ঘটছে। ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। অভিনেত্রীদের প্রেমে মজে ফুটবলার থেকে ক্রিকেটাররা। তারমধ্যে কিছু সম্পর্ক পরিণতি পায়। আবার কিছু হারিয়ে যায়। অনেক সময় কিছু সম্পর্ক হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ থাকে। বহু যুগ ধরে চলে আসছে। ভারত, পাকিস্তান সব দেশেই এক চিত্র। রবি শাস্ত্রী থেকে শুরু করে ইমরান খান, বর্তমানে বিরাট কোহলি, কেএল রাহুল। বলিউডের সঙ্গে ফুটবল ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। এবার এই তালিকায় যুক্ত হল আরও এক জুটি। আশরাফ হাকিমির সঙ্গে নাম জড়াল নোরা ফতেহির।
জন্মসূত্রে মরক্কোন হলেও, বর্তমানে বসবাস ভারতে। বেলি ড্যান্সার হিসেবে মুম্বইয়ে পা রাখেন। সেখান থেকে সরাসরি বলিউড। কিন্তু হাকিমির সঙ্গে আলাপ কিভাবে? সম্প্রতি অ্যাফকন ২০২৫ এর একটি ফুটবল ম্যাচে হাজির ছিলেন নোরা। তারপরই হাকিমির সঙ্গে তাঁর নাম জুড়ে ফেলা হয়। নেটমাধ্যমে ছড়িয়ে যায়, প্রেমিককে সমর্থন করতে মরক্কোয় হাজির ছিলেন নোরা। এতদিন পর্যন্ত সেই ফুটবলারের নাম প্রকাশ্যে আসেনি। কিন্তু ভাবা হচ্ছে, হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের তারকা।

এক সূত্র জানান, 'একটা ফুটবল ম্যাচের জন্য নোরার মরক্কো সফরে সবার ভ্রু কুঁচকে গিয়েছে। একজন ফুটবলারকে ডেট করার গুঞ্জন চলছিল। সেটা আরও প্রকট হয়ে গিয়েছে। মনে হচ্ছে জনপ্রিয় মরক্কোন ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নোরা। তবে দু'জনের কেউই এই বিষয়ে মন্তব্য করেনি। নোরার ইনস্টা পোস্টে লাইক করেন হাকিমি। যা সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে।'
দু'জনেই মরক্কোন। এইমুহূর্তে বিশ্বের সেরা পাঁচ ফুটবলারদের মধ্যে অন্যতম হাকিমি। অন্যদিকে মিউজিক নিয়ে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরতে চাইছেন নোরা। এমন সময় তাঁর ফুটবল স্টেডিয়ামে উপস্থিতি প্রশ্ন তুলেছে। দেশের জয়ের জন্য তাঁর প্রার্থনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ম্যাচ জিতে সেমিফাইনালে যায় মরক্কো। নোরার ম্যাচ পোস্টে লাইক করেন হাকিমি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি দুই তারকা। সবটাই এখনও গুঞ্জনের পর্যায়। তবে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।
