আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্যাম্পিয়নস লিগ টুর ফাইনাল শেষে আবেগঘন দৃশ্য। কান্নায় ভেঙে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই আল নাসেরের কয়েকজন খেলোয়াড় মাঠেই দাঁড়িয়ে থাকলেও দ্রুত মাঠ ছাড়েন রোনাল্ডো। তবে তাঁর হাঁটাচলায় ছিল স্পষ্ট ক্লান্তি ও হতাশার ছাপ। ডাগ আউটের দিকে এগিয়ে যেতে তাঁর পা যেন ভারী হয়ে আসছিল, একপ্রকার খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আচরণ। পরাজয়ের পরপরই তিনি সতীর্থদের থেকে আলাদা হয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং রানার্স-আপ মেডেল গ্রহণ না করেই মাঠ ত্যাগ করেন। পরে আল-নাসর কোচ হোর্হে হেসুস দলকে নিয়ে মঞ্চে উঠে রানার্স-আপ মেডেল গ্রহণ করেন।
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
— علي العنزي (@Ali_alabdallh)
كرستيانو رونالدو بعد خسارة البطولة الآسيوية pic.twitter.com/BLXSC2CPUSTweet by @Ali_alabdallh
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসের। সপ্তম মিনিটে আবদুররহমান ঘারিবের শট রুখে দেন গাম্বা ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকি। এরপর সাদিও মানে ও জোয়াও ফেলিক্স একাধিক সুযোগ নষ্ট করেন।
তবে খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে এগিয়ে যায় গাম্বা ওসাকা। ইসাম জেবালির নিখুঁত পাস থেকে ডেনিজ হোমেট দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান।
দ্বিতীয়ার্ধে আল নাসের একের পর এক আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেনি। ৭৭-তম মিনিটে ফেলিক্সের শট পোস্টে লাগে এবং শেষদিকে প্রতিপক্ষ ডিফেন্ডারের দুর্দান্ত ব্লকে ফের সুযোগ হাতছাড়া হয়।
😮 Cristiano Ronaldo seramoniye katılmadı!
— D-Smart Spor (@SporSmart_)
🏅 Jorge Jesus ve Al Nassr oyuncuları madalyalarını almak için sahaya çıktı. Ancak Cristiano Ronaldo seremonide yer almadı. pic.twitter.com/n5ec3NPP31Tweet by @SporSmart_
















