আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিনের মধ্যেই শুরু হবে আফগানিস্তান সিরিজ। তবে একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, প্রথমবার ভারতের বিরুদ্ধে সিরিজ আয়োজন করতে উদ্যোগী হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে ম্যাচগুলো দিল্লিতে হবে। বর্তমানে টি-২০ ক্রিকেটে অনেক উন্নতি করেছে আফগানিস্তান। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তিনটে টি-২০ ম্যাচ খেলবে রশিদ খানরা। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জানা গিয়েছে, ম্যাচগুলো ১৩, ১৬ এবং ১৯ সেপ্টেম্বর হতে পারে। তার আগেই অবশ্য ভারত সফরের আসছে আফগানরা। একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে আফগানিস্তান। টুর্নামেন্ট শুরু ৬ জুন।
এর আগে ভারতে সিরিজ অনুষ্ঠিত করলেও, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলেনি আফগানরা। এর আগে গ্রেটার নয়ডা, দেরাদুন এবং লখনউয়ে আয়ারল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলে আফগানরা। এদিকে আকিব নবি ডরকে টেস্ট দলে না রাখায় সমালোচনার মুখে পড়েন নির্বাচকরা। এবার তাতে প্রলেপ লাগাতে চাইছে বোর্ড। নেটে বল করার জন্য ছ'জন বোলারকে ডেকে পাঠানো হয়েছে। তারমধ্যে আছেন আকিব। এছাড়াও আছেন উত্তরপ্রদেশের লেগ স্পিনার জিশান আনসারি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। তাঁকেও নেট বোলার হিসেবে ডাকা হয়েছে। বাকিদের মধ্যে রয়েছেন শিবাং কুমার, গুরজপনীত সিং, প্রিন্স যাদব এবং সারাংশ জৈন।
বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়, 'টেস্টের আগে গুরজপনীত সিং, আকিব নবি, প্রিন্স যাদব, জিশান আনসারি এবং সারাংশ জৈন নেট বোলার হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছে। আকিব নবিকে নেটে যোগ দিতে বলা হয়েছে। এছাড়াও পাঁচজনকে ডাকা হয়েছে। গত সাত দিনে তিনটে ম্যাচ খেলেছে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তারওপর যাত্রা ছিল। তাই সরাসরি তাঁরা নেটে নামতে পারবে না। কিন্তু ব্যাটারদের যথাযথ প্র্যাকটিস দরকার।' আকিব নবিকে না ডাকা নিয়ে সমালোচনা চলছিল। অবশেষে এইভাবে ধামাচাপা দিল বোর্ড।















