
চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ সাংবাদিক ও চার বারের প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি। ভারতীয় সংসদের প্রেস অ্যাডভাইসরি বডি ও কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রাক্তন সদস্য। দিল্লিতে দুটি বহুল প্রচারিত আঞ্চলিক দৈনিকের ব্যুরো প্রধান ও পরবর্তী সময়ে দুটি জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কনসাল্টিং এডিটর। সেই সাথে বিবিসি বাংলা ও ভয়েস অফ আমেরিকার বিশ্লেষক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবাদিক প্রতিনিধি দলের সদস্য হিসেবে ষাটটিরও বেশি দেশ সফর করা গৌতম লাহিড়ী, ভারত ও বাংলাদেশের সংবাদমাধ্যমে সমকালীন বিষয়ে নিয়মিত লেখেন।