স্বপ্নের আবার বয়স কী! আর প্রতিটি স্বপ্ন সফল করতে পারলেই যে পুরস্কার মিলবে তারই বা মানে কী? আর সেই কথা দুটোই যেন আরও একবার মনে করিয়ে দিলেন এই ৮০ বছর বয়সী বৃদ্ধা। সম্প্রতি এই বৃদ্ধার ভিডিও নেটপাড়ায় দারুণ ভাইরাল হয়েছে, ট্রেন্ডিংও বটে। কিন্তু ঘটেছে ঠিক কী?
কৃপা যোশী নামক এক মহিলা এদিন সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করছেন যেখানে দেখা যাচ্ছে তিনি তাঁর ঠাকুমাকে বাড়ির বাইরে থেকে রিসিভ করছেন। ৮০ বছর বয়সে এই মহিলা একাই ভারত থেকে আমেরিকা উড়ে গিয়েছেন। আর বলাই বাহুল্য, এটাই সেই মহিলার প্রথম বিমান সফর।
ঠাকুমার এই ভিডিও পোস্ট করে কৃপা লেখেন, '৮০ বছর বয়সে আমার ঠাকুমা প্রথমবার বিমানে চড়লেন আমেরিকা আসার জন্য। আর এই একটা জড়িয়ে ধরা প্রমাণ করে দিল আমি জীবনের কাছে ঠিক কতটা কৃতজ্ঞ। ওঁকে দেখে বুঝতে পারছি, সত্যিই স্বপ্নের কোনও বয়সসীমা হয় না।'
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KRIPA JOSHI (@kripapateljoshi_official)
কৃপা যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তাঁদের বাড়ির বাইরে তাঁর ঠাকুমা আসতেই তাঁকে জড়িয়ে ধরেন কৃপা। প্রণাম করেন। এরপর কৃপার ঠাকুমা তাঁর ছেলে এবং পরিবারের বাকি সকলের সঙ্গে দেখা করেন, কথা বলেন।
এই ভিডিও দেখে আবেগঘন হয়ে পড়েছেন নেটিজেনরা। কেউ কেউ নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন, কেউ আবার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমার মাও আজ প্রথমবার আমেরিকায় এল। তাও একা। উনি যেটা পারেন না, কখনও করেননি সেটা করতে পেরেছেন দেখে আমার কান্না কিছুতেই থামছে না।' কেউ আবার লেখেন, 'ঠাকুমা, নাতনির এই সম্পর্কটা যে কী ভাল!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'ওখানে আপনারা সকলে একসঙ্গে খুব সুন্দর সময় কাটান। ভাল থাকুন।' কারও মতে, 'এই ভিডিওটি কিছুতে কান্না থামাতে পারছি না।'