হোলাষ্টক (Holastak) হল হোলি বা দোলের আগে ৮ দিনের একটি বিশেষ সময়, যা হিন্দুধর্মে সংযমের সময় হিসাবে ধরা হয়।
ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু এবং শেষ হয় পূর্ণিমায়, যেদিন হোলিকা দহন হয়।
হোলাষ্টক কেন গুরুত্বপূর্ণ?
এই ৮ দিন সময়কালকে অশুভ বলে মনে করা হয়৷ যে কোনও শুভ কাজ শুরু করার জন্য এই আট দিন এড়িয়ে চলার কথা বলা হয়ে থাকে৷ বিয়ে, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করার মতো মাঙ্গলিক কাজ এই সময় না করাই ভাল, এমনটাই বিশ্বাস৷ এই বছর ২৪ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সময়কাল হোলাষ্টক পালিত হবে।
পৌরাণিক কাহিনি
পুরাণমতে, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন এই সময় ভগবান বিষ্ণুর ভক্ত৷ হিরণ্যকশিপু এই সময় প্রহ্লাদের উপর অত্যাচার শুরু করেন। বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে হত্যার জন্য অশুভ হোলিকা (হিরণ্যকশিপুর বোন) আগুনে বসেছিলেন, কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যান। যা হোলিকাদহন নামে পরিচিত৷
হিরণ্যকশিপু তার পুত্রকে পুড়িয়ে মারতে উদ্যত হলে হোলিকার আগুনে দগ্ধ হওয়ার ঘটনা মূলত অশুভ শক্তি নাশ হয়ে শুভ শক্তির উদ্বোধনকে বোঝায়৷
দোলপূর্ণিমার আগের দিন পুরনো কাঠ-পাতা জড়ো করে যে ন্যাড়াপোড়া করা হয়, এই ন্যাড়াপোড়াও জীর্ণ পুরনো যা কিছু খারাপ সেসব ত্যাগ করে জীবনে নতুন বসন্ত আগমনের প্রতীক।
জন্মসময় অনুযায়ী কিছু নিয়ম পালন করলে আগামী জীবন সুস্বাস্থ্য, সমৃদ্ধি আসবে৷ জীবনে সামগ্রিক শান্তির বাতাবরণ তৈরি হবে৷
জ্যোতিষমতে, আপনার জন্ম যদি মাসের ৪, ৭, ১১, ১৯, ২৬, ৩০ তারিখে হয় তাহলে এই আট দিন একটা ১০ টাকার নোটের মধ্যে কেশরের তিলক দিয়ে মানিব্যাগে রাখুন৷ ৮ দিন পর এই ১০ টাকা কোনও গরীব মানুষকে দান করে দিলে আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায় বলে মনে করা হয়৷
আপনার জন্ম যদি মাসের ২,১৪,১৫,২৩ অথবা ২৮ তারিখে হয়ে থাকে তাহলে এই আট দিন বালিশের নীচে ৫ টা চিনির দানা রাখুন৷ আট দিন পর জলে ভাসিয়ে দেবেন। সম্পর্কে নেতিবাচক প্রভাব দূর হবে৷ আবেগের উপর নিয়ন্ত্রণ আসবে বলে মনে করা হয়৷
জ্যোতিষমতে, আপনার জন্ম যদি হয় মাসের ১,৯,১২,১৭,২৫ তারিখে তাহলে একটি শুকনো নারকেলের উপর নিজের নাম লিখুন৷ সেই নারকেল শনিবার দিন মন্দিরে দান করুন৷ পূর্বকৃতকর্মের জন্য যে নেতিবাচক প্রভাব জীবনে রয়েছে তা কেটে যাবে৷ জীবন বাধামুক্ত হবে৷
আপনার জন্ম মাসের ৫,৬,১৩,২১,২৯ তারিখে হলে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে নিন৷ গুপ্তশত্রু নাশ হবে৷ জীবনে হঠাৎ আসা বাধা কেটে যাবে৷
জ্যোতিষমতে, আপনার জন্ম যদি হয় মাসের ৩,১০,১৬,২০ অথবা ২৪ তারিখে এই সময় নিজের সঙ্গে একটি সবুজ এলাচ রাখুন। রাতে এই এলাচটি মন্দিরে দান করুন৷ সম্পর্ক সুন্দর হবে৷ আর্থিক উন্নতি হবে৷
















