আজকাল ওয়েবডেস্ক: বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক বাড়িতে তৃণমূল জমানায় তৈরি হয়েছিল শৌচালয়। রাসবিহারী বসুর বাড়ির এই হাল তুলে ধরেন পূর্বস্থলীর উত্তরের বিধায়ক গোপাল চ্যাটার্জি। বৃহস্পতিবার বিধানসভায় পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গোপাল চ্যাটার্জি পর্যটন মন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন যাতে এই শৌচালয় ভেঙে বিপ্লবী রাসবিহারী বসুর বাড়ি সংস্কার করা যায়। বিধানসভায় পূর্বস্থলী উত্তরের বিধায়কের এই প্রস্তাব পেতেই পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন।
সূত্রের খবর পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। কবে এবং কারা বিপ্লবী রাসবিহারী বসুর পৈতৃক বাড়িতে শৌচালয় নির্মাণ করেছেন এবং কার অনুমতিতে এই কাজ হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন জেলাশাসকের কাছ থেকে ।
















