আজকাল ওয়েবডেস্ক: জন্মদিবসের আগেই তাণ্ডব। টার্গেট শ্যামাপ্রসাদ। খাস কলকাতায় ভাঙা হল বেদী। উত্তর কলকাতার ঘটনায় তীব্র চাঞ্চল্য। ৬ জুলাই, শ্যামাপ্রসাদ জন্মতিথিতে ওই মূর্তি পালনের কথা ছিল। সুকিয়া স্ট্রিটের শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী ভাঙার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আর্মহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেসের দিকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথি। তার জন্মতিথিকে ঘিরে বিজেপি নেতৃত্ব পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কর্মসূচি নেওয়া হয়েছে। সেরকমই উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটএ এপিসি রোডের উপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়। সোমবার সন্ধেবেলা ওই মূর্তি উদ্বোধন করার কথা ছিল।

তথ্য, উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই মূর্তি বসানো হয়েছিল। উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌম্যদীপ  রায়চৌধুরী ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, 'হঠাৎ রবিবার সকালেই দেখি দেখে ওই মূর্তির বেদী কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির উপরের অংশ ঠিক রয়েছে। কিন্তু নিচের বেদীর অংশ ভাঙা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।' পাশাপাশি তিনি বলেন, 'এই কাজ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না।' এই অনুষ্ঠান পণ্ড করা যাঁদের লক্ষ্য ছিল, তাঁরা সফল হবেন না বলেও জানিয়েছেন তিনি। 

 

 রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম ১২৫তম জন্মতিথি। গোটা রাজ্যজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির। শুধু রাজ্য বিজেপি নয়, গোটা দেশ জুড়েই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। 

 

ছ'নম্বর মুরলিধর লেন সেজে উঠছে, আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে। এই প্রথমবার শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁরই অনুসারী দলের সরকার গঠিত হয়েছে। বিজেপি সরকার গঠনের পর এই প্রথম ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি, তাই এই অনুষ্ঠানকে বর্ণময় করে রাখতে চাইছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে উপস্থিত থাকবেন। এছাড়াও ৬ নম্বর মুরলিধর লেনে দিনভর বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে।