আজকাল ওয়েবডেস্ক: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এতদিন সেখানে ছিল মমতা ব্যানার্জির ছবি। সঙ্গে জোড়াফুলের প্রতীক। তবে দল হারার পর থেকে বিদ্রোহ তৃণমূলের অন্দরে প্রবল। দল ভেঙে ভাগ হয়েছে আগেই। ঋতব্রতরা এতদিন মুখে বলেছিলেন, তাঁরাই তৃণমূল।
সোমবার 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'-এ ব্যানারে শহরের পাঁচতারা হোটেলে বিশেষ সেশনে বসল টিম ঋতব্রত। সেখানে রইল অল ইন্ডিয়া তৃণমূলের নাম। রইল জোড়াফুলের প্রতীক। কিন্তু রইল না মমতার ছবি। পরিবর্তে ব্যানারে রইল কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধীর ছবি।
বৈঠকের ঘটনায় জল্পনা তৈরি হয়েছিল, তবে তার থেকেও বেশি তোলপাড় ব্যানারের ছবি নিয়ে। জল্পনা, তাহলে কি আজই দল নিয়ে, প্রতীক নিয়ে বিরাট সিদ্ধান্ত নেবে টিম ঋতব্রত? সূত্রের খবর, আগেই আইনি পরামর্শ সেরে ফেলেছেন তাঁরা।
সোমবার, বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার পর, সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের বিদ্রহী ব্লক। তার আগেই বিধায়কদের বলে দেওয়া হয়, কিছুক্ষণেই শহরের ওই পাঁচতারা হোটেলে পৌঁছে যাওয়ার জন্য। কেবল বিধায়ক নয়, কলকাতা-সহ একাধিক জেলা থেকে, প্রাক্তন কাউন্সিলর রা হাজির হন বৈঠকে। রীতিমতো বাসে করে আসেন তাঁরা শহরের পাঁচতারা হোটেলে। সেখানেই চলে বৈঠক।















