আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল, জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল ত্যাগী তিন সাংসদ সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এবং সুখেন্দু শেখর রায়। 

 

 রাজ্যসভায় তৃণমূলের ধস নামিয়ে, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁদের তিন আসনেই ভোট ঘোষণা করেছে কমিশন। ভোট ঘোষণার পরেই জল্পনা ছিল, প্রকাশ চিক এবং সুখেন্দু শেখর এবার ভোটে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে। যদিও প্রাথমিকভাবে দু'জনেই এই প্রসঙ্গে মুখ না খুললেও, বৃহস্পতিতে জোর জল্পনা দুপুর থেকে। তাঁদের ছেড়ে আসা আসনেই, এবার ভোট লড়বেন তিন প্রাক্তন সাংসদ? যদিও দলে যোগদানের পরেও, এই বিষয়ে মুখ খুললেন না কেউই।

 

এদিন বিজেপিতে যোগ দিয়েও তৃণমূল কংগ্রেসকে একহাত নেন সুখেন্দু শেখর। বিজেপিতে যোগ দিয়ে, কেবল তৃণমূল নয়, কংগ্রেসের সঙ্গেও বিজেপির পার্থক্য বোঝান। সঙ্গেই তিনি বলেন, তিনি যেভাবে মমতা ব্যানার্জিকে দূর থেকে থেকে ধারণা করেছিলেন, তৃণমূলের সংস্পর্শে এসে, বাংলায় এসে, মমতার যে রূপ দেখেছেন, তা স্পষ্ট। তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ তাঁর মুখেও। লোকসভার বিরোধী শিবিরের প্রসঙ্গ উঠে আসে সুস্মিতার বক্তব্যে। অসমের বিজেপি সরকারের প্রসঙ্গ টেনে, সুস্মিতা আর্জি জানান, বিজেপি, শুভেন্দু সরকারকে, দু'বছর সময় দেখলেই, চোখে পড়বে উন্নয়ন।