আজকাল ওয়েবডেস্ক: সোমবার যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের সংহতি জানাতে, দিল্লি যাওয়ার কথা ছিল মমতা ব্যানার্জির। তবে তার আগেই, শনিবার, কেন্দ্র আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ায়, আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করে ককরোচ জনতা পার্টি।
সূত্রের খবর, তার কয়েকঘণ্টা পরেই, শনিবার রাত্রি ন'টা নাগাদ দিল্লি থেকে ফোন আসে কালীঘাটে। অভিজিৎ দীপকে ফোন করেন মমতা ব্যানার্জিকে। তিনি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়েছেন সমর্থনের জন্য। কয়েকমিনিট কথা হয় দু'জনের। কালীঘাট সূত্রের খবর, মমতা ব্যানার্জিকে যেমন অভিজিৎ পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন, তেমনই মমতা ব্যানার্জিও শনিবার তৃণমূল ছাত্র যুবর মিছিল, তাতে অনুমতি না পাওয়ার বিষয়টিও জানিয়েছেন, সূত্রের খবর তেমনটাই।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা ছিল মমতা কি আর পূর্ব নির্ধারিত পরিকল্পনা মেনে যাবেন দিল্লিতে? সূত্রের খবর আন্দোলন তুলে নেওয়ার পর, তা নিয়েও কথা হয়েছে দু'জনের।
















