আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের প্রস্তুতি ঘিরে কলকাতায় রাস্তার ওপর অনুমতি ছাড়াই জমায়েত ও যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতপ্রণোদিত এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে মারফত জানা গিয়েছে। অভিযোগ, পুলিশের অনুমতি ছাড়াই রবিবার বেন্টিঙ্ক স্ট্রিটে জমায়েত করে ২১ জুলাইয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে মাপজোকের কাজ করছিলেন কুণালরা। এর ফলে রাস্তায় যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়।

পুলিশের অভিযোগ অনুযায়ী, ২৮ জুন দুপুর ২.৫০ থেকে বিকেল ৪টে পর্যন্ত বেন্টিঙ্ক স্ট্রিটে কুণাল ঘোষ (বিধায়ক), দোলা সেন (রাজ্যসভার সাংসদ), আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজন জমায়েত করেন। ওই জমায়েতের কারণে রাস্তায় যান চলাচলের পথে বাধা সৃষ্টি হয় এবং নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়।

এই ঘটনার ভিত্তিতেই কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে।

 

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)