আজকাল ওয়েবডেস্ক: তারাতলায় দুর্ঘটনাগ্রস্ত গোডাউনের  নকশায় ত্রুটি ছিল৷ দুর্ঘটনাস্থল ঘুরে এসে নবান্নে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে এই তারাতলার গোডাউনের ওই নকশা অনুমোদন করা হয়েছিল৷ তাঁর প্রশ্ন, কীভাবে ওই নকশা ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও পাশ হল তা তদন্ত করে দেখা হবে।

তারাতলা বিপর্যের পরপরই বড় নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "কলকাতা পুরসভা এলাকায় তৃণমূল আমলে অনুমোদিত যেসব বাণিজ্যিক নির্মাণগুলোর কাজ চলছে, সেই সমস্ত কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে৷"

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভা, পুলিশ, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল, কেএমডিএ-এর বিশেষজ্ঞদের নিয়ে একটি অডিট কমিটি গড়া হবে৷ সেই কমিটি কলকাতা পুরসভা এলাকার সব বাণিজ্যিক নির্মাণগুলোর বিল্ডিং প্ল্যান-সহ সকল নথি খতিয়ে দেখবে৷ নথি ত্রুটিমুক্ত হলে ফের ১ আগস্ট থেকে কাজ করার ছাড়পত্র পাওযা যাবে।

তবে এই অডিট নিয়মের বাইরে থাকছে- কলকাতা মেট্রো এবং কলকাতা বন্দরের জমিতে চলা নির্মাণকাজগুলো। এছাড়া, হাসপাতাল বা দমকল কেন্দ্রের মতো যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণগুলোর কাজ চলছে, সেগুলোঔও থাকবে এই অডিটের বাইরে।

আপাতত এই ব্যবস্থা কলকাতা পুর এলাকায় কার্যকর হলেও ক্রমে তা হাওড়া ও বিধাননগরেও লাগু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীয 

তারাতলা বিপর্যয়ের জন্য এদিন এর আগের তৃণমূল পুরবোর্ডকেই দায়ী করেছেবন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাফ কথায়, "টাকার বিনিময়ে আপোস করে প্ল্যান অনুমোদন করলে এরকমই হবে৷" 

তারাতলায় নিহতদের পরিবার ও জখম ব্যক্তিদের কত টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে তা বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন।