আজকাল ওয়েবডেস্ক: ৬ জুলাই, শ্যামাপ্রসাস মুখার্জির জন্মদিবস। এই বিশেষ দিন ঘিরে গেরুয়া শিবিরের উৎসাহ তুঙ্গে। কিন্তু তার মাঝেই সুকিয়া স্ট্রিটে যে ঘটনা ঘটে গেল, তাতে হইচই। তাণ্ডব শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল মুখার্জির বেদিতে। ভাঙা হয় বেদির একাংশ। যদিও প্রাথমিকভাবে কেবল এই তথ্য পাওয়া গেলেও, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ঘটনায় আটক একজন। বেদি ভঙ্গের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বঙ্গ বিজেপি।
বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'যে কোনও মহাপুরুষের মূর্তি ভাঙ্গা মানে অপরাধ। এই পদক্ষেপ সরকার নেবে। পুলিশ খতিয়ে দেখবে।' অন্যদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ঘটনা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে জানিয়েছেন, 'যে বা যাঁরা এ ধরনের নক্ক্যারজনক ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের শাস্তি হবে। এই বাংলার অন্যতম স্রষ্টা, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সৃষ্টির আগে, দ্যা গ্রেট ক্যালকাটা কিলিং-এর হাত থেকে পশ্চিমবঙ্গের বাঙ্গালিকে বাঁচিয়ে ছিলেন, যিনি, গোপাল মুখোপাধ্যায়, তাঁদের মূর্তি যাঁরা ভাঙচুর করেছে, তাঁরা রেহাই পাবেন না।' দেবজিতের সংযোজন, 'আসলে ওঁরা ভুলে যাচ্ছে, এখন সরকারে বিজেপি আছে।'
উত্তর কলকাতার ঘটনায় তীব্র চাঞ্চল্য। ৬ জুলাই, শ্যামাপ্রসাদ জন্মতিথিতে ওই মূর্তি পালনের কথা ছিল। সুকিয়া স্ট্রিটের শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী ভাঙার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আর্মহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেসের দিকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মতিথি। তাঁর জন্মতিথিকে ঘিরে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে, এবার বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কর্মসূচি নেওয়া হয়েছে। সেরকমই উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটএ এপিসি রোডের উপরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি আবক্ষ মূর্তি বসানো হয়। চলছিল সম্পূর্ণ করার কাজ । সোমবার সন্ধেবেলা ওই মূর্তি উদ্বোধন করার কথা ছিল।
তথ্য, উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়। উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌম্যদীপ রায়চৌধুরী ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, 'হঠাৎ রবিবার সকালেই দেখি দেখে ওই মূর্তির বেদি কেউ বা কারা ভেঙে দিয়ে গিয়েছে। মূর্তির উপরের অংশ ঠিক রয়েছে। কিন্তু নিচের বেদীর অংশ ভাঙা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।' তাঁর বক্তব্য, 'এই কাজ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না।'
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম ১২৫তম জন্মতিথি। গোটা রাজ্যজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে গেরুয়া শিবিরেরর। শুধু রাজ্য বিজেপি নয়, গোটা দেশ জুড়েই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে।
শনিবার থেকেই, ছ'নম্বর মুরলিধর লেন সেজে উঠছে, আগামী ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে। এই প্রথমবার শ্যামাপ্রসাদের রাজ্যে তাঁরই অনুসারী দলের সরকার গঠিত হয়েছে। বিজেপি সরকার গঠনের পর এই প্রথম ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস, তাই এই অনুষ্ঠানকে বর্ণময় করে রাখতে চাইছে বিজেপি।















