আজকাল ওয়েবডেস্ক: উস্কানিমূলক মন্তব্য মামলায় অভিষেক ব্যানার্জির ভয়েস টেস্ট হবে ৩০ জুন। এই ভয়েস টেস্ট হবে বিধাননগর আদালতে। কোর্ট নির্দেশ দিয়েছে, ঐ দিন বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে। এমনকি, সেখানে উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও।


ডিজে বাজানো মন্তব্য সংক্রান্ত মামলায় এবার ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সেই অনুমতি পেয়ে গেছে। মঙ্গলবার, সিআইডি-র তরফ থেকে তদন্তের স্বার্থে অভিষেকের ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে একটি আবেদন জানানো হয়। 


উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দপ্তরে গিয়ে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারর সময়, অভিষেক ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেন। সেই সময়, তিনি ভোটগণনার পর রাজ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হবে এবং তৃণমূল জিতলে কীভাবে বিজয়োৎসব করা হবে, সেইরকম একটি ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন। 


অভিষেকের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগটি দায়ের করা হয়েছিল। ঐ একই মামলায় অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে গিয়েও আবার নোটিস দয়ে আসে সিআইডি। 


চারদিনে সাড়ে ৩১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন অভিষেক। বিভিন্ন আলাদা আলাদা মামলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের 'ভয়েস স্যাম্পল টেস্ট' করবে সিআইডি। আদালত এমনটাই নির্দেশ দিয়েছে।