আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে মুখ্যমন্ত্রী শুবেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি এদিন ৩৫জনকে মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। জাতীয় গীত বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।   

প্রথমেই মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন  ১২ জন।

পূর্ণমন্ত্রী হিসাবে কারা শপথ নিলেন? 

দীপক বর্মন
তাপস রায়
শঙ্কর ঘোষ
মনোজ কুমার ওরাওঁ
দুধকুমার মণ্ডল
অর্জুন সিং
গৌরী শঙ্কর ঘোষ
জগন্নাথ চ্যাটার্জি
স্বপন দাশগুপ্ত
কল্যাণ চক্রবর্তী
শারদ্বত মুখার্জি
অজয় পোদ্দার

রাষ্ট্রমন্ত্রী - স্বাধীন দায়িত্বপ্রাপ্ত

মালতি রাভা রায়
রাজেশ মাহাতো
ইন্দ্রনীল খাঁ

প্রতিমন্ত্রী 

জোয়েল মুর্মু
হরেকৃষ্ণ বেরা
আনন্দময় বর্মন
অশোক দিন্দা
চাঁদ বাউরি
বিশাল লামা
শান্তনু প্রামাণিক
মৌমিতা বিশ্বাস মিশ্র
উমেশ রায়
পূর্ণিমা চক্রবর্তী
কৌশিক চৌধুরী
ভাস্কর ভট্টাচার্য
দিবাকর ঘরামী
অমিয় কিস্কু
কলিতা মাজি
গার্গী দাস ঘোষ
বিরাজ বিশ্বাস
দীপঙ্কর জানা
সুমনা সরকার

তবে, কার কোন দপ্তর তা এখনও জানানো হয়নি।

এর আগে গত ৯ মে ব্রিগেডে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন।

একনজরে কে কোন দপ্তরের দায়িত্বে?
 
* দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর

* অগ্নিমিত্রা পালকে- নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর

* নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দপ্তর

* ক্ষুদিরাম টুডু- অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দপ্তর

* অশোক কীর্তনীয়া-  খাদ্য দপ্তর