আজকাল ওয়েবডেস্ক: দেশের একাধিক সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ। এ বার চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস-এর তরফে। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বহু সংখ্যক শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে চাকরি?
সংস্থায় তরফে একাধিক সরকারি ব্যাঙ্কে প্রোবেশনারি অফিসার (পিও) পদে কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন ব্যাঙ্কে চাকরির সুযোগ?
সরকারি ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কে পিও পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা
ব্যাঙ্কগুলিতে পিও পদে মোট ৬৭১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
কোন কোন রাজ্যে পোস্টিং?
নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন রাজ্যে।
বেতন
নিযুক্তদের পিও পদে প্রথম দিকে বেতনের পরিমাণ হবে ৪৮,৪৮০ টাকা। পরবর্তীকালে সেই বেতন বেড়ে ৮৫,৯২০ টাকা হতে পারে।।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
বয়ঃসীমা
প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।
যোগ্যতা যাচাই
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে চারটি ধাপে। প্রথমে তাঁদের একটি অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। এর পর অনলাইনেই হবে মেন পরীক্ষা। এর পর উত্তীর্ণদের ইন্টারভিউ এবং পার্সোন্যালিটি টেস্টের আয়োজন করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের আইবিপিএস ওয়েবসাইট-এ গিয়ে আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন।
আবেদনমূল্য
সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য বরাদ্দ আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা।
আবেদনের সময়সীমা
প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আগামী ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।















