রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একের পর এক প্রতিশ্রুতি পূরণে জোরকদমে কাজ চালাচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার।
2
11
মহিলাদের মতোই বাংলার কর্মহীন যুবক, যুবতীদের জন্যেও নির্বাচনের আগেই বড়সড় ঘোষণা করেছিল বিজেপি।
3
11
ভোটে জেতার এক মাস পরেই সেই প্রতিশ্রুতি পূরণের পথে নতুন সরকার। ইতিমধ্যেই চালু হয়েছে 'যুব শক্তি ভরসা কার্ড' পোর্টাল।
4
11
এবার শীঘ্রই 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়েও ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে আবেদনের প্রক্রিয়াও জানা যাবে।
5
11
আগের সরকারের আমলে 'যুবসাথী' প্রকল্পে ১৫০০ টাকা পাচ্ছিলেন কর্মহীন যুবক, যুবতীরা। শুভেন্দু অধিকারীর সরকার সেই ভাতা দ্বিগুণ পরিমাণ বাড়িয়েছে।
6
11
'যুব শক্তি ভরসা কার্ড'-এর অধীনে কর্মহীন যুবক, যুবতীরা মাসে মাসে ৩০০০ টাকা পাবেন। পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি ও ফর্ম ফিলাপের জন্য এককালীন ১৫ হাজার টাকা দেওয়া হবে।
7
11
তবে 'যুব শক্তি ভরসা কার্ড'-এ আবেদনের জন্যেও আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ করেছে রাজ্য সরকার। কী কী যোগ্যতা থাকলে, এই প্রকল্পের সুবিধা পাবেন?
8
11
সরকারি নিয়ম অনুযায়ী, 'যুব শক্তি ভরসা কার্ড'-এর সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক, যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
9
11
দ্বিতীয়ত, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যেই কর্মহীন যুবক, যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন।
10
11
আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।
11
11
ফর্ম পূরণ করার পর সরকারের তরফে সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। তারপরেই মাসে মাসে ব্যাঙ্কে ঢুকবে ৩০০০ টাকা।