একজন সাবালিকার, নিজের পছন্দমতো জায়গায় এবং পছন্দের ব্যক্তির সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
2
7
মঙ্গলবারের রায়ে উল্লেখ রয়েছে যে, কোনও প্রাপ্ত বয়স্কা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মায়ের সঙ্গে থাকতে বাধ্য করা যাবে না। এ জন্য ‘হেবিয়াস কর্পাস’ পিটিশনও ব্যবহার করা যাবে না।
3
7
২৫ বছরের মেয়েকে নিজেদের কাছে রাখার আর্জি জানিয়ে‘হেবিয়াস কর্পাস’ এলাহবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন কলাবতী দেবী। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
4
7
২৮ সেপ্টেম্বরের এক আদেশে বিচারপতি সন্দীপ জৈনের পর্যবেক্ষণ, “একজন সাবালিকা-কে কেবল বাবা-মা হওয়ার কারণে কোনও নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে থাকতে বাধ্য করা যায় না, যদি না তিনি নিজে তা চান।”
5
7
কালাবতী দেবী তাঁর মেয়েকে আদালতে হাজির করার নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ১৭ আগস্ট আদালত রাজ্য প্রশাসনকে পূজাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। এরপর আদালতের নির্দেশ মেনে তাঁকে হাজির করা হয়।
6
7
আদালতে পূজা জানায়েছিলেন যে, তিনি নিজের ইচ্ছাতেই দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন এবং তাঁকে কোনওভাবেই আটকে রাখা হয়নি। তিনি মায়ের সাথে থাকতে চান না বলেও জানিয়েছিলেন। মেয়ের দাবি, মায়ের আচর বন্ধুত্বপূর্ণ নয়। পৈতৃক বাড়িতে তাঁকে প্রায়শই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
7
7
পূজার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাঁর বক্তব্য বিবেচনা করে আদালত। রায়ে জানানো হয় যে, পূজা একজন সাবালিকা এবং সে সচেতনভাবে ও স্বেচ্ছায় তাঁর মায়ের সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই আদালত হেবিয়াস কর্পাস পিটিশনটি খারিজ করছে। এবং পূজার তাঁর পছন্দমতো স্থানে ও ব্যক্তির সঙ্গে বসবাসের স্বাধীনতা আছে।