৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষ্যে আজ কলকাতা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু-সহ দেশের অধিকাংশ বড় শহরে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ রয়েছে।
2
6
এপ্রিল মাসজুড়ে উৎসব এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যাঙ্কিং পরিষেবা বেশ কয়েকদিন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১১ এপ্রিল দ্বিতীয় শনিবার এবং ১২ এপ্রিল রবিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
3
6
এরপর ১৪ এপ্রিল ড. বি আর আম্বেদকর জয়ন্তী এবং ১৫ এপ্রিল বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ও বিহুর কারণে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে টানা ছুটির আমেজ থাকবে। এমনকি ১৬ এপ্রিলও বিহুর কারণে কলকাতা ও উত্তর-পূর্ব ভারতের কিছু শহরে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে।
4
6
মাসের শেষ দিকে ১৯ এপ্রিল রবিবার, ২৫ এপ্রিল চতুর্থ শনিবার এবং ২৬ এপ্রিল রবিবার হওয়ার কারণে নিয়মিত ছুটি থাকবে।
5
6
এছাড়া ২০ ও ২১ এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং গারিয়া পুজোর মতো স্থানীয় উৎসবের কারণে নির্দিষ্ট কিছু রাজ্যে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
6
6
সাধারণ নিয়ম অনুযায়ী, মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকলেও দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার সব ব্যাঙ্কেই ছুটি থাকে। এই ছুটির দিনগুলিতে সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ করা সম্ভব না হলেও গ্রাহকরা এটিএম এবং অনলাইন বা নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন।