মাত্র ৫ মিনিটেই হোয়াটসঅ্যাপে তৈরি হবে আয়ুষ্মান কার্ড! জেনে নিন পুরো পদ্ধতি
নিজস্ব সংবাদদাতা
৮ জুলাই ২০২৬ ১৯ : ২০
শেয়ার করুন
1
11
'আয়ুষ্মান ভারত' প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)-এর আওতায় আয়ুষ্মান কার্ড তৈরি করা এখন আরও সহজ।
2
11
কেন্দ্র সরকার "আয়ুষ্মান সারথি" (Ayushman Sarathi) নামে একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করেছে। এর মাধ্যমে বাড়িতে বসেই বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে।
3
11
এর উদ্দেশ্য, নাগরিকদের ২৪ ঘণ্টা আয়ুষ্মান ভারত প্রকল্প-সংক্রান্ত ডিজিটাল পরিষেবা সহজে পৌঁছে দেওয়া।
4
11
এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে নতুন আয়ুষ্মান কার্ড তৈরি, কার্ড ডাউনলোড, প্রকল্পে নিজের যোগ্যতা যাচাই, eKYC সম্পূর্ণ করা-সহ একাধিক পরিষেবা পাওয়া যাবে।
5
11
হোয়াটসঅ্যাপে কীভাবে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন?
প্রথমে +91 72908 23838 নম্বরটি আপনার মোবাইলে আয়ুষ্মান সারথি (Ayushman Sarathi) নামে সেভ করুন।
6
11
এরপর হোয়াটসঅ্যাপে ওই নম্বরে "Hi" অথবা "Hello" লিখে মেসেজ পাঠান।
7
11
চ্যাটবট যে অপশনগুলি দেখাবে, সেখান থেকে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড (Create Ayushman Card) অপশনটি নির্বাচন করুন।
8
11
এরপর আপনার মোবাইল নম্বর, আধার নম্বর বা প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিন। তারপর আপনার মোবাইলে OTP আসবে৷ ওটিপি ভেরিফিকেশন করতে হবে।
9
11
যদি আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে eKYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সব ধাপ সফলভাবে শেষ হলে আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে।
10
11
এরপর সেই কার্ড সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন। ছোটখাটো কাজের জন্য আর সরকারি অফিস বা কমন সার্ভিস সেন্টারে (CSC) যাওয়ার প্রয়োজন হবে না।
11
11
ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এই চ্যাটবটটি তৈরি করেছে। এই নতুন পরিষেবার ফলে বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে আয়ুষ্মান কার্ড তৈরি করা সম্ভব হবে।