বর্তমানে ভারতে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং, KYC-তে আধার কার্ড বাধ্যতামূলক।
2
9
ফলে, আধার কার্ডের তথ্য যাতে সুরক্ষিত থাকে সে বিষয়েও সচেতন থাকা জরুরি। বিশেষ করে আধার নম্বর যাতে যেখানে সেখানে ফাঁস না হয়ে যায় সেটাও দেখতে হবে।
3
9
তবে তথ্য ফাঁস নিয়েও এবার সমস্যার সমাধান চলে এসেছে। আধারের ওয়েবসাইটেই অর্থাৎ UIDAI-এই সমস্যার সমাধান হিসেবেই রয়েছে।
4
9
সমাধান হিসেবে এবার চালু হয়েছে মাস্কড আধার। সাধারণ আধার কার্ডের মতোই এতে প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত তথ্য থাকে।
5
9
তবে একটা পার্থক্য তো রয়েছে। আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা ঢাকা থাকে। সেখানে ‘xxxx-xxxx’ দেখা যায়। শুধুমাত্র শেষের ৪টি সংখ্যা দেখা যায়।
6
9
কী এই মাস্কড আধার? এটি আধারেরই একটি সংস্করণ যেখানে নম্বরের প্রথম ৮টি সংখ্যা গোপন রাখা হয়। ফলে প্রয়োজনীয় পরিচয় সংক্রান্ত তথ্য দেখা গেলেও সম্পূর্ণ আধার নম্বর প্রকাশ্যে থাকে না।
7
9
যেসব ক্ষেত্রে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে আধার দেখানো প্রয়োজন, নম্বরের প্রয়োজন নেই সেখানে মাস্কড আধার ব্যবহার করতে পারেন।
8
9
কীভাবে ডাউনলোড করবেন মাস্কড আধার? খুবই সহজ পদ্ধতি। UIDAI-এর মাই আধার পরিষেবায় যেতে হবে। সেখানে আধার ডাউনলোড অপশনে গিয়ে মাস্কড আধার নির্বাচন করতে হবে।
9
9
এরপর প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আধারের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি দিতে হবে। তারপরেই ডাউনলোড করতে পারবেন মাস্কড আধার।