বাংলায় রেশন ব্যবস্থায় ফের বড়সড় বদল। আগস্ট মাস থেকেই ফের রেশন বন্টনের নিয়মে পরিবর্তন এল। বিনামূল্যে রেশন তোলার ক্ষেত্রে এবার মানতেই হবে কয়েকটি নিয়ম।
2
7
চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় খাদ্য দপ্তরের মুখ্যসচিব কলকাতায় এসেছিলেন। রাজ্যে শীঘ্রই স্মার্ট রেশন কার্ড। তার আগেই এবার বাংলার একাধিক শহরে চালু হচ্ছে ডিজিটাল কারেন্সি মোড।
3
7
এবার থেকে ডিজিটাল কারেন্সি মোডেই পাওয়া যাবে রেশন। আর ই-পস যন্ত্রের মাধ্যমে রেশন বন্টন হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, শহরপ্রধান দু’টি জেলায় এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন দেওয়ার পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে।
4
7
ডিজিটাল কারেন্সি মোডে মোবাইলে ফোনে একটি টোকেন আসবে। সেই টোকেন দেখালেই পাওয়া যাবে বিনামূল্যে চাল, গম। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে থাকা গ্রাহকরা এই পদ্ধতিতে রেশন পাবেন।
5
7
প্রথমেই আধার কর্তৃপক্ষের কাছে আধার কার্ডের নম্বর ও আধার সংযুক্ত মোবাইল নম্বরটি পাঠাতে হবে। সেখান থেকে অনুমোদন এলেই এই প্রক্রিয়ায় নথিভুক্ত হতে পারবেন।
6
7
ডিজিটাল কারেন্সি প্রক্রিয়ার জন্য অবশ্যই স্মার্টফোন থাকতে হবে। স্মার্টফোনেই আসবে সেই টোকেন। টোকেন বা ভাউচারটি রেশন দোকানে স্ক্যান করা হবে। তারপরেই মিলবে বিনামূল্যে রেশন।
7
7
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ই-পস যন্ত্র ব্যবহার বন্ধ হলে প্রতি বছরে ৫৭৯ কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। রেশন ঘিরে দুর্নীতি রুখতেই আরও একগুচ্ছ নিয়মের বদল ঘটতে চলেছে।