রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য অতিরিক্ত সম্মানী ৫,০০০ টাকা বাড়ানোর নির্দেশিকা জারি করল মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর।
2
8
জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ আগস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত অতিরিক্ত সম্মানী কার্যকর হবে। এই অতিরিক্ত অর্থ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।
3
8
অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক অতিরিক্ত সম্মানী বেড়ে ৯,৫০০ টাকা হবে (আগের ৪,৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা)।
4
8
অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক অতিরিক্ত সম্মানী বেড়ে ৯,৫৫০ টাকা হবে (আগের ৪,৫৫০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা)।
5
8
সরকারি ও এনজিও পরিচালিত আইসিডিএস প্রকল্পের অধীন কর্মী ও সহায়িকারা এই সুবিধা পাবেন।
6
8
অগস্ট মাসের প্রথম দিন থেকে নতুন এই ভাতা কার্যকর হবে বলেই জানা গিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাক ৪ হাজার ৫০০ টাকার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত ৯ হাজার ৫০০ টাকা পাবেন।
7
8
সব মিলিয়ে মাসিক ১৪ হাজার টাকা সাম্মানিক পাবেন তাঁরা। অন্য দিকে, অঙ্গনওয়াড়ি সহায়িকারা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা ২ হাজার ২৫০ টাকা সাম্মানিক ভাতার সঙ্গে রাজ্য সরকারের বর্ধিত অতিরিক্ত ৯ হাজার ৫৫০ টাকা পাবেন। সব মিলিয়ে তাঁরা মাসে মোট ১১ হাজার ৮০০ টাকা সাম্মানিক পাবেন।
8
8
দীর্ঘদিন ধরেই রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল। অবশেষে এই সাম্মানিক ভাতার অঙ্কে এই বড়সড় বৃদ্ধির ফলে গ্রামীণ ও শহরাঞ্চল স্বাস্থ্য ও শিশু সুরক্ষার কাজে নিয়োজিত হাজার হাজার নারী কর্মীর জীবনযাত্রার মানের উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।