রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। আজ ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
2
9
আগেই জল্পনা রটেছিল। এবার সেই জল্পনার অবসান। পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
3
9
বাড়ানো হল সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান। আজ সোমবার বাজেটের ঘোষণায় সরকারি কর্মীদের পোয়া বারো।
4
9
২০ শতাংশ সরকারি কর্মীদের জন্য শতাংশ ডিএ বাড়ানো হল। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা করলেন আজ। আগে ১৮ শতাংশ ডিএ দেওয়া হত। এখন ২০ শতাংশ বাড়ানো হল।
5
9
সবমিলিয়ে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যে ঘোষণায় আনন্দে আত্মহারা সরকারি কর্মীরা।
6
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে। তার মধ্যেই ডিএ সংক্রান্ত জটিলতা আগে কাটাতে পারে সরকার।
7
9
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে মাত্র ১৮ থেকে ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছিলছন। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ কম ডিএ পাচ্ছিলেন।
8
9
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র যে ৪২ শতাংশের ফারাক রয়েছে, তাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
9
9
ক্ষমতার পালাবদলের মাস কয়েক পরেই সরকারি কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ করল বিজেপি সরকার। যা ঘিরে যারপরনাই খুশি সকলে।